রিচার্জ করলেই এবার পেয়ে যান ১০০০ টাকা ক্যাশব্যাক, দারুণ অফার দিচ্ছে Jio, সময় কিন্তু বেশি নেই

নতুন বছর পড়তে আর বেশি দেরি নেই। এমন সময় নানান টেলিকম সংস্থাগুলিই রিচার্জের উপর নানান অফার দিচ্ছে। নিউ ইয়ার অফার তো ছিলই জিও-র যেখানে গ্রাহকরা রিচার্জের ফলে পাচ্ছেন অতিরিক্ত ভ্যালিডিটি। এবার জিও-র রিচার্জে গ্রাহকরা ক্যাশব্যাকও পাবেন।  

জিও-র নির্দিষ্ট কিছু রিচার্জের ক্ষেত্রে এই ক্যাশব্যাক অফারটি মিলবে। জিও-র রিচার্জের ক্ষেত্রে ১০০০ টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন গ্রাহকরা। এই অফারটি কিন্তু ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্তই বৈধ। গ্রাহক যদি এই অফারের সুবিধা নিতে চান, তাহলে তাড়াতাড়ি রিচার্জ করুন। নতুন বছরের প্রথম দিন থেকে কিন্তু এই অফার আর মিলবে না।

কোন কোন রিচার্জে মিলছে এই ক্যাশব্যাক?  

এই ক্যাশব্যাক অফার কিন্তু জিও-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবেন না গ্রাহকরা। এই ক্যাশব্যাক পেতে Mobikwik বা TatNeu-র মতো বিভিন্ন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে রিচার্জ করতে হবে গ্রাহককে। অন্যান্য নানান পেমেন্ট প্ল্যাটফর্ম থেকেও এই অফারটি পেতে পারেন গ্রাহক। রিচার্জ প্ল্যানের উপরে নির্ভর করেই কিন্তু মিলবে ১০০০ টাকার ক্যাশব্যাক।

যদি কনপ গ্রাহক PhonePe-র মাধ্যমে জিও নম্বর রিচার্জ করেন, তাহলে সর্বাধিক ৪০০ টাকার ক্যাশব্যাক পেতে পারেন তিনি। তবে ফোনপে থেকে অফারটি প্রথম এবং তৃতীয় রিচার্জে প্রযোজ্য হবে। একইভাবে, যদি কোনও গ্রাহক Paytm অ্যাপ ব্যবহার করে মোবাইল রিচার্জ করেন, তাহলে তিনি সর্বাধিক ১০০০ টাকার ক্যাশব্যাক পেতে পারেন।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles