১৭,০০০ টাকার ফোন এবার পেয়ে যান মাত্র ৫৪৯ টাকাতেই, অবিশ্বাস্য ছাড় মিলছে Moto G32 ফোনের উপর

আজকালকার মানুষ ফোন কিনতে সেভাবে আর দোকানে ভিড় করেন না। বাড়িতে বসে অইলাইনের বুক করে ফেলেন নিজেদের পছন্দসই ফোন। নানান ই-কমার্স সাইটগুলিতে নানান ফোনের উপর আবার মেলে বিশেষ ছাড়। এর জেরে বাড়িতে বসেই অনেক কম টাকাতেই পাওয়া যায় নতুন ফোন।

Moto-র তরফে লঞ্চ করা হয়েছে Moto G32। বেশ জনপ্রিয় হয়েছে এই ফোন। এই ফোনের আসল দাম ১৬,৯৯৯ টাকা। তবে এক বিশেষ পদ্ধতিতে গ্রাহক এই ফোন হাতে পেতে পারেন মাত্র ৫৪৯ টাকায়। এক জনপ্রিয় ই-কমার্স সাইট এই ফোনের উপর দিচ্ছে বিশেষ ছাড়।

কোথায় কীভাবে মিলবে এমন দারুণ ছাড়?

এমন দারুণ ছাড় মিলছে জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্টে। এই ই-কমার্স সাইটে Moto G32 ফোনের দাম ১৬,৯৯৯ টাকা। তবে এই ফোনের উপরে ৩৫ শতাংশ ছাড় দিচ্ছে এই ই-কমার্স প্ল্যাটফর্মটি। আর এই ছাড়ের ফলে Moto G32 ফোনের দাম গিয়েছে দাঁড়াচ্ছে ১০,৯৯৯ টাকা। এর সঙ্গে এক্সচেঞ্জ অফারও দিচ্ছে ফ্লিপকার্ট। গ্রাহক নিজের পুরনো ফোন বদলে Moto G32 ফোন কিনতে পারেন। এম্ব এক্সচেঞ্জে থাকছে ১০,৪৫০ টাকার অতিরিক্ত ছাড়। আর এই ছাড়ের ফলে Moto G32 ফোনটি গ্রাহক হাতে পাবেন মাত্র ৫৪৯ টাকায়।

এখনও শেষ হয়নি অফার। নানান ব্যাঙ্কের অফারও রয়েছে এই ফোনের উপর। গ্রাহকের কাছে যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড থাকে, তাহলে আরও ৫ শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন গ্রাহক।

কী কী ফিচার্স রয়েছে Moto G32-তে?

  • Moto G32 রয়েছে ৫০০০ মেগাহার্টজের ব্যাটারি।
  • চারটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে এই ফোনে। সেগুলি হল- স্যাটিন সিলভার, মিনারাল গ্রে, রোজ় গোল্ড, স্যাটিন মেরুন ।
  • এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির এফএইচডি প্লাস আলট্রা ওয়াইড ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
  • পারফরম্যান্সের দিক থেকে স্ন্যাপড্রাগন ৬৮০ অক্টা-কোর প্রসেসরের সাহায্যে চালিত হবে এই ফোন। এই প্রসেসর পেয়ার করা থাকবে ৪ জিবি র‍্যামের সঙ্গে।
  • এই ফোনে প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। আর সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ও আর একটি ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে এই ফোনে।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles