OnePlus ভারতীয় বাজারে ব্যবসা শুরু করার পর থেকেই নানান ধরণের স্মার্টফোন এনে সকলকে চমকে দিয়েছে। তাদের নানান মডেলের ফোনের উপর নানান ছাড় এখন গ্রাহককে বেশ আকর্ষণ করে বৈ কী! এবার নিজেদের আরও এক স্মার্টফোন দারুণ ছাড় দিচ্ছে ওয়ানপ্লাস। OnePlus Nord CE 2 Lite ফোনের দাম অনেকটা কমাল কোম্পানি। এর জেরে এই ফোন কেনা এখন অনেকটা সাশ্রয়ী।
গত বছর লঞ্চ হয় এই OnePlus Nord CE 2 Lite ফোনটি। দুটি ভ্যারিয়েন্ট রয়েছে এই ফোনের। আর দুটি ভ্যারিয়েন্টেই দারুণ ছাড় দিচ্ছে ওয়ানপ্লাস। দেখে নেওয়া যাক, ছাড় দেওয়ার পর নতুন দাম কী দাঁড়ায় OnePlus Nord CE 2 Lite ফোনের।
ছাড়ের পর কত দাম দাঁড়াচ্ছে OnePlus Nord CE 2 Lite-এর?
OnePlus Nord CE 2 Lite ৫ জি দু’টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। ৬ জিবি এবং ৮ জিবি ভ্যারিযেন্টের দাম ১৯,৯৯৯ টাকা এবং ২১,৯৯৯ টাকা। কোম্পানি এই দু’টি ভ্যারিয়েন্টের দাম ২,০০০ টাকা কমিয়েছে। অর্থাৎ, এখন আপনি ৬ জিবি ভ্যারিয়েন্টটি ১৭,৯৯৯ টাকায় কিনতে পারবেন। আর ৮ জিবি ভ্যারিয়েন্টটি ১৯,৯৯৯ টাকার কম দামে কেনা যাবে।
OnePlus Nord CE 2 Lite ফোনের ডিসপ্লে ও ব্যাটারি কেমন?
এই OnePlus Nord CE 2 Lite-তে রয়েছে ১০৮০×২৪১২ পিক্সেল রেজোলিউশন সহ একটি ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও এতে থাকছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেট। OnePlus Nord CE 2 Lite ৫জি ফোনে মিলবে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ পাবেন, যা মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে। ফোনটিতে ৩৩ ডব্লিউ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ মেগাহার্টজ ব্যাটারি রয়েছে। আপনাকে বার বার চার্জে দেওয়ার চিন্তা করতে হবে না।
ক্যামেরার কী কী ফিচার্স রয়েছে এই OnePlus Nord CE 2 Lite ফোনে?
ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। পিছনের ক্যামেরা সেটআপে, প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। অর্থাৎ ক্যামেরার দিকে কোম্পানিটি বিশেষ নজর রেখেছে। সেলফি তোলার জন্য মিলবে সামনে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।





