আর চারদিন বাদেই দীপাবলি। এই সময় নতুন জামাকাপড় কেনার পাশাপাশি অনেকেই নতুন ফোনও কেনেন। আর এবার তো ফোন কেনা হয়ে গেল আরও সহজলভ্য। কারণ স্মার্টফোন মিলছে দারুণ ছাড়ে। Realme 11x 5G ফোনটি এখন কেনার জন্য আর ১৭,০০০ টাকা নয়, আপনাকে খরচ করতে হবে মাত্র ৪,০০০ টাকা।
কী কী ফিচার্স রয়েছে Realme 11x 5G ফোনে?
- এই স্মার্টফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে।
- মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ প্রসেসরের সাহায্যে এই ফোনটি চালিত হব।
- এই প্রসেসরটি পেয়ার করা থাকছে ৬ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের সঙ্গে।
- একটি মাইক্রোএসডি কার্ডের সাহায্যেএই ফোনের স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।
- এই ফোনে রয়েছে অত্যন্ত শক্তিশালী ৫০০০ মেগাহার্টজ ব্যাটারি।
- এই ফোনের পিছনে প্রাইমারি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ৬৪ মেগাপিক্সেল সেন্সর আর সেকেন্ডারি হিসেবে রয়েছে একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা।
- এই ফোনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে ৮ মেগাপিক্সেলফ্রন্ট ফেসিং সেন্সর।
কত দাম এই ফোনের?
Realme 11x 5G যখন লঞ্চ করা হয়েছিল, তখন এই ফোনের দাম ছিল ১৬,৯৯৯ টাকা। তবে এখন Flipkart-এর বিগ দিওয়ালী সেলে এই ফোনটির দাম অনেকটাই কমেছে। এই ফোনটির ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের উপরে এই অফার মিলবে।
এর সঙ্গে রয়েছে একাধিক ব্যাঙ্কের অফারও। গ্রাহক যদি SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে এই REALME স্মার্টফোন কেনেন, তাহলে দামের উপরে ১০ শতাংশ ছাড় মিলবে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড ব্যবহারকারীদের জন্যও রয়েছে অফার। এই ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট উভয় কার্ড ব্যবহার করলে ৫ শতাংশ ছাড় মিলবে।
গ্রাহক যদি নিজের পুরনো ফোন বদলে Realme 11x 5G ফোন কিনতে চান, তাহলে ৯,৪৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে এই ছাড়ের অঙ্কটা নির্ভর করছে যে ফোনটি বদল করা হচ্ছে, সেই ফোনের পরিস্থিতির উপর। যদি সেই ছাড়ের পুরো অঙ্কটা গ্রাহক পান, তাহলে মাত্র ৪,০৪৯ টাকাতেই তিনি কিনতে পারবেন Realme 11x 5G ফোনটি।





