মাত্র ২,৫০০ টাকায় 4G ফোন লঞ্চ করল জিও, ফোনে করা যাবে UPI লেনদেনও, দেরি না করে এখনই কিনে ফেলুন এই ফোন

সাধারণ মধ্যবিত্ত নাগরিকদের কথা ভেবে কম দামে ফোন লঞ্চ করা শুরু করেছিল রিলায়েন্স জিও। এবার এই তালিকায় যোগ হল Jio Phone Prima 4G ফোন। সম্প্রতি লঞ্চ হয়েছে এই ফোন। এই ফিচার ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মতো নানান সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহারের সুবিধা যেমন গ্রাহক পাবেন, তেমনই আবার এও ফোনের মাধ্যমেই হবে UPI লেনদেনও।

কী কী ফিচার্স রয়েছে এই ফোনে?

  • এই জিও ফোনে রয়েছে TFT ডিসপ্লে।
  • এই ফোনের স্ক্রিন রেজোলিউশন ৩২০x২৪০ পিক্সেল।
  • এই ফোনের ব্যাক প্যানেলে গোল ক্যামেরা ডিজাইন রেখেছে জিও। একটি ব্যাক ক্যামেরা এবং একটি3 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে এই ফোনে।
  • এই ফোনে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ (মাইক্রো SD কার্ড দিয়ে বাড়াতে পারবেন)।
  • রয়েছে ARM Cortex A53 চিপসেট ও ১৮০০ মেগাহার্টজ ব্যাটারি।
  • এই ফোনে মিলবে 4G সাপোর্ট।
  • এই ফোনের অপারেটিং সিস্টেম হল KaiOS।
  • এছাড়াও রয়েছে FM রেডিও, ব্লুটুথ0।
  • এই ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব ব্যবহার করা যাবে।
  • আবার জিও’র অ্যাপগুলোর ক্ষেত্রে জিও টিভি, জিও সিনেমা, জিও সাভান, জিও পে (UPI লেনদেনের জন্য) সুবিধা পাওয়া যাবে এই ফোনে।

কত দাম এই ফোনের?

এই ফোনের দাম রাখা হয়েছে ২,৫৯৯ টাকা। দীপাবলির সময় বাজারে এই ফোনের বিক্রি শুরু হবে। জিও মার্ট এবং রিলায়েন্স ডিজিটাল থেকে এই ফোনটি বিক্রি করা হবে বলে জানা গিয়েছে। তবে কী কী রঙে এই ফোন মিলবে, তা এখনও জানা যায়নি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles