লঞ্চ হল Samsung-এর F সিরিজের নতুন 5G স্মার্টফোন। নাম Samsung Galaxy F34। ৬০০০ মেগাহার্টজের ব্যাটারির পাশাপাশি এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের দামও বেশ চমকে দেবে গ্রাহকদের। এই ফোনে টানা ৪ বছরের সফটওয়্যার আপডেট পাবেন গ্রাহকরা যা এই ফোনের অন্যতম বিশেষ আকর্ষণ।
কী কী ফিচার্স রয়েছে এই ফোনে?
- Samsung Galaxy F34 ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির FHD+ AMOLED স্ক্রিন। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। কর্নিং গোরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত এই ডিসপ্লে।
- পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি Exynos 1280 অক্টা-কোর প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে ৬/৮ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেদের সঙ্গে।
- Samsung Galaxy F34 5G-তে ব্যাটারি রয়েছে ৬০০০ মেগাহার্টজ যা সংস্থার দাবি অনুসারে এক চার্জে দু’দিন পর্যন্ত চলতে পারবে। এতে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৩ রয়েছে।
- এই স্মার্টফোনে ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সঙ্গে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল সেন্সর।
- প্রাইমারি ক্যামেরাতে পাবেন অটো নাইট মোড, 4K ভিডিয়ো রেকর্ডিং ইত্যাদি। সামনে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে থাকছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
কত দাম এই স্মার্টফোনের?
Samsung Galaxy F34 ফোনের দুটি ভেরিয়েন্ট এনেছে সংস্থা। একটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এর দাম ১৮,৯৯৯ টাকা। আর দ্বিতীয় যে ভেরিয়েন্ট রয়েছে, তা হল ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, এটির দাম ২০,৯৯৯ টাকা। ফ্লিপকার্টে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ফোনের প্রি-অর্ডার। 12 আগস্ট থেকে ফোনের সেল শুরু হবে ।
তবে কেউ যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট অথবা ডেবিট কার্ড দিয়ে শপিং করে তাহলে ১০,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এছাড়া HDFC ব্যাঙ্কের কার্ড দিয়ে এই ফোন কিনলে ২,০০০ টাকা ছাড়ও মিলবে।





