সম্প্রতি রিচার্জের দাম বেশ অনেকটা বাড়িয়েছে জিও, এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলি। আর এর ফলে বেশ সমস্যার মুখে পড়েছে তারা। কারণ এই টেলিকম সংস্থাগুলি রিচার্জের দাম বাড়াতেই এখন অনেক গ্রাহকই বিএসএনএলে নিজেদের নম্বর পোর্ট করানোর দিকে ঝুঁকেছেন।
বিএসএনএল সরকারি সংস্থা। এই টেলিকম সংস্থা রিচার্জ প্ল্যানও বেশ সস্তা। এর ফলে জিও বা এয়ারটেলের অনেক গ্রাহকই এখন বিএসএনএলে পোর্ট করাচ্ছেন। জিও বা এয়ারটেলের থেকে প্রায় অর্ধেক দামে রিচার্জ প্ল্যান আনল এবার বিএসএনএল।
BSNL-এর নানান রিচার্জ প্ল্যানগুলি দেখে নেওয়া যাক-
১০৮ টাকার রিচার্জ
- এই রিচার্জটি একটি এফআরসি প্ল্যান।
- ভয়েস কলিংঃ আনলিমিটেড
- ডেটাঃ দৈনিক ১ জিবি
- বৈধতাঃ ২৮ দিন
১৯৯ টাকার রিচার্জ
- বৈধতাঃ ৩০ দিন
- ভয়েস কলিংঃ আনলিমিটেড
- ডেটাঃ দৈনিক ২ জিবি
- SMS: প্রতিদিন ১০০টি
২২৯ টাকার রিচার্জ
- বৈধতাঃ ৩০ দিন
- ডেটাঃ দৈনিক ২ জিবি
- SMS: প্রতিদিন ১০০টি
- ভয়েস কলিংঃ আনলিমিটেড
২৪৯ টাকার রিচার্জ
- ভয়েস কলিংঃ আনলিমিটেড
- ডেটাঃ দৈনিক ২ জিবি
- SMS: প্রতিদিন ১০০টি
- বৈধতাঃ ৪৫ দিন
৩৪৭ টাকার রিচার্জ
- ডেটাঃ দৈনিক ২ জিবি ডেটা
- SMS: প্রতিদিন ১০০টি
- ভয়েস কলিংঃ আনলিমিটেড
- বৈধতাঃ ৫৪ দিন
৫৯৯ টাকার রিচার্জ
- ভয়েস কলিংঃ আনলিমিটেড
- ডেটাঃ দিনে ৩ জিবি
- SMS: প্রতিদিন ১০০টি
- বৈধতাঃ ৮৪ দিন।
৬৬৬ টাকার রিচার্জ
- ডেটাঃ দিনে ২ জিবি
- ভয়েস কলিংঃ আনলিমিটেড
- SMS: প্রতিদিন ১০০টি
- বৈধতাঃ ১০৫ দিন
৬৯৯ টাকার রিচার্জ
- বৈধতাঃ ১৩০ দিনের
- ডেটাঃ দৈনিক ০.৫ জিবি
- SMS: প্রতিদিন ১০০টি
- ভয়েস কলঃ আনলিমিটেড
৯৯৭ টাকার রিচার্জ
- ডেটাঃ দৈনিক ২ জিবি
- SMS: প্রতিদিন ১০০টি
- ভয়েস কলঃ আনলিমিটেড
- বৈধতাঃ ১৬০ দিন






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার