Sukanta Majumdar Slammed Mamata Banerjee for Increasing Donation: ফের দুর্গাপুজোর অনুদান বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর যে অনুদান ছিল ৭০ হাজার টাকা, সেই অনুদানই এই বছর বেড়ে হয়েছে ৮৫ হাজার টাকা। একলাফে ১৫ হাজার টাকার অনুদান বাড়ানোর ঘোষণা করেছেন মমতা। আর এই নিয়েই এবার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar Slammed Mamata Banerjee for Increasing Donation)।
গতকাল, মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো নিয়ে বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই জানান, এই বছর ক্লাবগুলিকে দুর্গাপুজোর অনুদান হিসেবে দেওয়া হবে ৮৫ হাজার টাকা। এছাড়াও ছাড় দেওয়া হয়েছে বিদ্যুতের বিলে। গত বছর বিদ্যুতের ছাড় দেওয়া হয়েছিল ৬৬ শতাংশ। এবার ছাড় দেওয়া হয়েছে ৭৫ শতাংশ। আগামী বছর অনুদান ১ লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
মমতার দান খয়রাতি নিয়েই কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar Slammed Mamata Banerjee for Increasing Donation)। তাঁর কথায়, “উনি ক্লাবকে টাকা দেবেন দিন। তার সঙ্গে ডিএ দিন। চাকরি দিন। জিনিস পত্রের দাম কমান। বিদ্যুতের দাম বাড়াবেন না। এগুলোও করুন। কারণ যে ছেলেগুলো ক্লাবে গিয়ে আনন্দ করবে, মজা করবে বা অন্য কিছু করবে তাদের বাড়িতেও তো বিদ্যুতের বিল আসছে”।
বলে রাখি, এদিন মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর অনুদান ঘোষণা করার পরই এক বড় সিদ্ধান্ত নেয় সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো কমিটি। তাদের তরফে জানানো হয়, তারা এই অনুদান নেবেন না। এই পুজোর মূল উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষের কথায়, সরকার ডিএ দিতে পারছে না। আর অনুদান দিয়ে ভোটের বৈতরণী পার করতে চাইছে (Sukanta Majumdar Slammed Mamata Banerjee for Increasing Donation)।
তিনি বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই উনি পুজো নিয়ে ভেবেছেন সেই কারণে। আমরা একবার এই অনুদানের টাকা নিয়েছিলাম যখন হাজার দশেক ছিল। সেই সময় ডিএ বা চাকরির দাবিতে রাস্তায় কেউ বসে থাকত না। চাকরির দাবিতে মেয়েরা মাথা কামাতেন না। আজ যখন তারা রাস্তায় বসে আছেন বছরের পর বছর এই টাকা নিলে তাঁদের অভিশাপ লাগবে না”?
উল্লেখ্য, গতকালের বৈঠকে পুজোকর্তাদের কড়া নির্দেশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে পুজোকর্তাদের পুলিশ ও ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। অতিরিক্ত ভলান্টিয়ার মোতায়েন করার নির্দেশ দেন তিনি। উপযুক্ত মেডিক্যাল ব্যবস্থা যেন থাকে মণ্ডপে, তা নিশ্চিত করতে হবে পুজোকর্তাদের। পুজোর ভিড়ের জন্য রাস্তায় যানজট বরদাস্ত করা হবে না। এই বিষয়ে শ্রীভূমির নাম করে কড়া ভাষায় জানান মমতা।






