গ্রীষ্মকালের তীব্র দাবদাহ কাটিয়ে এখন দেখা মিলেছে বর্ষার। এই বছর যে হারে গরম বেড়েছিল, তাতে এয়ার কন্ডিশনারের চাহিদাও বেড়েছে হু হু করে। তবে এখন বৃষ্টির জেরে তাপমাত্রা খানিক শীতল। সেই কারণে এসি-র চাহিদা তেমন একটা নেই। আর এখনই এবার এসি-র উপর দারুণ ছাড় দিচ্ছে নানান কোম্পানি। স্প্লিট থেকে শুরু করে উইন্ডো, ইনভার্টার সব ধরণের মডেলের এসি-তেই মিলছে দারুণ ছাড়।
কোন কোন এসি-তে দুর্দান্ত ছাড় মিলছে আর কোথায়ই বা এমন ছাড় পাওয়া যাচ্ছে, দেখে নেওয়া যাক বিশদে-
ছাড় মিলছে LG 1.5 টন 4 স্টার এসিতে
এটি LG-র একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ডুয়াল ইনভার্টার স্প্লিট এসি। একাধিক অত্যাধুনিক ফিচার্স থাকার ফলে এই এসির দাম বেশ চড়া। অ্যামাজ়নে এয়ার কন্ডিশনারটি ৭১,৯৯০ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। তবে অফারের দৌলতে এই এয়ার কন্ডিশনার আপনি মাত্র ৩৭,৯৯০ টাকায় কিনতে পারবেন। আর সবথেকে চমকপ্রদ বিষয় হল, এই এসির উপরে ১০ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।
Voltas 1.5 টন 3 স্টার এসিতে ছাড়
Voltas-এর এই এয়ার কন্ডিশনারটি ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে ৪৬,৯৯০ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু এই এয়ার কন্ডিশনার বাড়ি নিয়ে আসতে আপনাকে মাত্র ২৭,৭৯০ টাকা খরচ করতে হবে। তার থেকেও বড় কথা হল, এই এসি আপনি প্রতি মাসে খুব কম কিস্তিতে ইএমআই অফারে ক্রয় করতে পারবেন। এই এয়ার কন্ডিশনারে ১০ বছরের ওয়ারান্টিও দেওয়া হচ্ছে।
Lloyd 1.5 টন 3 স্টার এসিতে ছাড়
এটি একটি স্প্লিট ইনভার্টার এসি। অ্যামাজনে এই এসির দাম ৫৮,৯৯৯ টাকা। এয়ার কন্ডিশনারটির উপরে সরাসরি 44% ছাড় দিচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্মটি। এর ফলে মাত্র ৩২,৯৯৯ টাকা খরচ করে এই এসি আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন। সেই সঙ্গে আবার থাকছে নো-কস্ট ইএমআই অফারও, যার মাধ্যমে প্রতি মাসে কম কিস্তিতে এসিটি কেনা যাবে।





