নতুন বছরে নিজেকে দিন নতুন উপহার! ৬-৮ লক্ষ টাকার মধ্যেই পেয়ে যান দুর্ধর্ষ ফিচার্সের অটোমেটিক গাড়ি, রইল তালিকা

সাম্প্রতিক সময়ে অটোমেটিক গাড়ির চাহিদা বেড়েছে বিপুলভাবে। অনেকেই চাইছেন অটোমেটিক গাড়ি কিনতে। কিন্তু অটোমেটিক গাড়ির দামের কারণে পিছিয়ে যান অনেকেই। তবে এবার নতুন বছরে নিজেকে উপহার দিন নতুন অটোমেটিক গাড়ি। আর এর জন্য ৬-৮ লক্ষ টাকা মতো খরচ করলেই হয়ে যাবে।   

এই টাকার মধ্যে কী কী অটোমেটিক গাড়ি রয়েছে?

মারুতি সুজুকি সুইফট

মারুতি সুজুকি সুইফট গাড়িতে রয়েছে অটোমেটিক ট্রান্সমিশন। এই গাড়ির VXI ট্রান্সমিশনে অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন মিলবে। এই গাড়ির দাম শুরু ৭.৫ লক্ষ টাকা থেকে। এতে রয়েছে ১.২ লিটার ৪ সিলিন্ডার ইঞ্জিন যা সর্বাধিক ৮৮ হর্সপাওয়ার শক্তি উত্পন্ন করতে পারে। এই গাড়ির মাইলেজ প্রতি লিতারে ২২.৫৬ কিলোমিটার।

মারুতি সুজুকি ওয়াগন আর

ভারতীয় বাজারে জনপ্রিয় গাড়ি ওয়াগন আর। মারুতি সুজুকি ওয়াগন আর-এর যে VXI মডেল রয়েছে তাতে AMT-এর সুবিধা মিলবে। এই গাড়ির দাম শুরু ৬.৫৪ লক্ষ টাকা থেকে। এই গাড়ির মাইলেজ প্রতি লিটারে ২৫.১৯ কিলোমিটার।

মারুতি সুজুকি সুইফট ডিজায়ার

মারুতি সুজুকি সুইফট ডিজায়ার VXI ভ্যারিয়েন্টে অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে। এই গাড়ির দাম শুরু ৭.৯৯ লক্ষ টাকা থেকে। এই মিলবে ১.২ লিটার ইঞ্জিন, এটি একটি অটোমেটিক সেডান। এই গাড়ির মাইলেজ প্রতি লিটারে ২২.৬১ কিলোমিটার। ৮ লক্ষ টাকা বাজেটের ভিতর এটি একটি দারুণ অটোমেটিক গাড়ি।

মারুতি সুজুকি ব্যালেনো

প্রিমিয়াম হ্যাচব্যাক মারুতি সুজুকি ব্যালেনো’র ডেল্টা ভ্যারিয়েন্ট পাবেন অটোমেটিক ম্যানুয়াল ট্রান্সমিশন। এই গাড়িতেও রয়েছে ১.২ লিটার পেট্রল ইঞ্জিন যা সর্বাধিক ৮৮ হর্সপাওয়ার উৎপন্ন করতে পারে। গাড়ির এক্স-শোরুম দাম শুরু ৮ লক্ষ টাকা থেকে।

টাটা পাঞ্চ

এই গাড়িতে মিলবে ৫ স্টার সেফটি, অটোমেটিক ট্রান্সমিশন। টাটা পাঞ্চ গাড়ির Adventure Rhythm ভ্যারিয়েন্টে এই সুবিধা রয়েছে। যার দাম ৭.৮৫ লক্ষ টাকা। এই গাড়ির সেফটি রেটিং ৫ স্টার। এতে রয়েছে ১.২ লিটার পেট্রল ইঞ্জিন। এই গাড়ির মাইলেজ ১৮.৮ কিলোমিটার প্রতি লিটার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles