এবার থেকে ইউটিউবারদের দিতে হবে কর, প্রযুক্তিতে পরিবর্তন গুগলের! পড়ে নিন

বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল ও অর্থ উপার্জনের অন্যতম মাধ্যম ইউটিউব এবার পরিবর্তন করছে নিজেদের প্রযুক্তিতে। কী কী পরিবর্তন হচ্ছে তা অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন।

প্রযুক্তিতে কি কি পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক-

যেমন ১লা জুন থেকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্তই ব্যবহার করা যাবে গুগল ফটোজ। এতদিন পর্যন্ত গুগল ফটোস-এ  আনলিমিটেড ছবি স্টোর করার সুবিধা দিতো গুগল। এবার সেই সুবিধা বা বিনামূল্যে পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে।

জানা গেছে, নির্দিষ্ট ১৫ জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ পাবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। তবে, আগের মতো ছবির ক্ষেত্রে হাই কোয়ালিটি-তে সেভ করা যাবে না।

ইউটিউব! বর্তমান যুগের সবচেয়ে প্রচলিত শব্দ এবং উপার্জনের অন্যতম রাস্তা। আজকালকার বেশিরভাগ মানুষেরই লক্ষ্য ইউটিউবার হওয়া। কনটেন্ট ভালো হলে তো কথাই নেই। নাম,খ্যাতি, টাকা সব একসঙ্গেই আসতে থাকে। তবে এবার ইউটিউবের তরফে জানানো হয়েছে ১লা জুন থেকে, ইউটিউব-এ অর্থ উপার্জনকারীদের কর দিতে হবে।

আরও পড়ুন-ডিজিটাল পণ্য পরিষেবার বাজার দখলে টাটা! সাড়ে ৯ হাজার কোটি টাকায় বিগ বাস্কেট-এর অংশীদারিত্ব নিল তারা

ভিডিও তৈরি করা এবং ইউটিউবে এগুলি আপলোড করাই ইউটিউবারদের অর্থ উপার্জনের মাধ্যম। নিজের প্লেস করা অ্যাড ছাড়াও গুগলের মাধ্যমে চলা অ্যাডের জন্য‌ও তাঁরা টাকা পান। পুরোটাই ভিউয়ের উপর নির্ভরশীল। জানা গেছে এখন থেকে ইউটিউবের মাধ্যমে যে টাকা তাঁরা উপার্জন করবেন তার ওপর কর দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ইউটিউব নির্মাতাদের কাছ থেকে ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। মার্কিন দর্শকদের কাছ থেকে প্রাপ্ত ভিউয়ের ভিত্তিতেই কেবল ট্যাক্স দিতে হবে। ইউটিউবের এই নতুন কর নীতিটি ২০২১ সালের জুন থেকে শুরু হবে।

RELATED Articles