বুধবার বাংলা ও ওড়িশার উপকূলবর্তী ভাগে আছড়ে পরে ঘূর্ণিঝড় যশ। অভিঘাত গিয়ে পড়ে ঝাড়খন্ডেও। বাংলার একাংশে ব্যাপক তান্ডব চালায় সে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্যে ভেঙেছে ১৩৪ টি বাঁধ। ক্ষতিগ্রস্ত তিন লক্ষ বাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ১৫ হাজার কোটি টাকা। আজকে বিপর্যয় পরবর্তী অবস্থায় রাজ্য পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে ওড়িশা তারপর বাংলায় বৈঠক সারেন তিনি।
আরও পড়ুন-যশের ধাক্কায় ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কেন্দ্রীয় টাকা পাঠানোর দাবি দিলীপ ঘোষের
তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়, যশের তাণ্ডবের পর ত্রাণকার্য বাবদ ওড়িশাকে ৫০০ কোটি টাকা দেবে কেন্দ্র।
সেইসঙ্গে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের জন্য আরও ৫০০ কোটি টাকার সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু শুধুমাত্র ক্ষয়ক্ষতির ভিত্তিতেই সেই অর্থ দেবে কেন্দ্র।
PM @narendramodi undertook an aerial survey to review the situation in the wake of Cyclone Yaas.
The aerial survey covered parts of Odisha and West Bengal. pic.twitter.com/vo0hX6NDTK
— PMO India (@PMOIndia) May 28, 2021
আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে রিভিউ মিটিং এ থাকেননি মুখ্যমন্ত্রী। কারণ শুভেন্দু অধিকারীর উপস্থিতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে শুধুমাত্র ক্ষয়ক্ষতির রিপোর্ট হাতে তুলে দিয়েই কলাইকুন্ডা ছাড়েন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যশ ঘূর্ণিঝড়ের অভিঘাতে ক্ষয়ক্ষতি নিয়ে প্রাথমিক যে রিপোর্ট রাজ্যের হাতে এসে পৌঁছেছে এদিন সেটাই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন মমতা বন্দোপাধ্যায়। আর তারপরই দীঘার উদ্দেশ্যে বেরিয়ে যান তিনি। কিন্তু ওই ১৫ মিনিটের সাক্ষাতেই দিঘা এবং সুন্দরবনের উন্নয়নের জন্য মোদীকে পৃথকভাবে ১০,০০০ কোটি টাকার প্যাকেজের আর্জি জানিয়েছেন তিনি। কিন্তু আজকের ঘোষণায় সেই প্যাকেজ বিষয়ে কিছু উল্লেখ করেননি প্রধানমন্ত্রী।
আরও পড়ুন-যশের অভিঘাতে ১৫ হাজার কোটি টাকার ক্ষতি বাংলার! ৩ থেকে ১৮ জুন পর্যন্ত ‘দুয়ারে ত্রাণ’
বাংলায় বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়, যশে মৃতদের পরিবারপিছু দু’লাখ টাকা আর্থিক সহায়তা দেবে কেন্দ্র। গুরুতর আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।
সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এদিন জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির মাত্রা খতিয়ে দেখার জন্য তিনটি রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো হবে। সেই দলের রিপোর্টের ওপর ভিত্তি করেই আর্থিক সাহায্য করবে কেন্দ্র। প্রধানমন্ত্রী ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডকে আশ্বাস দিয়েছেন যে এই করোনার মধ্যে এই ব্যাপক বিপর্যয় সামলাতে এই তিন রাজ্যেকে সম্পূর্ণ সহযোগিতা করবে কেন্দ্র।





