হ্যাঁ, ভারতীয় গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে যে, পুলওয়ামা ধাঁচের ফের আত্মঘাতী জঙ্গি হামলা হতে পারে শ্রীনগর এবং কুপওয়ারার বিভিন্ন স্থানে। তবে সেই হামলা হতে পরে এবারে বাইক হামলা৷ সম্প্রতি এই গোয়েন্দা রিপোর্ট হাতে পাওয়ার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। বাড়িয়ে দেওয়া হয়েছে শ্রীনগর এবং শ্রীনগর সংলগ্ন এলাকার নিরাপত্তা।
গোয়েন্দা-দের রিপোর্ট অনুযায়ী জইশ-ই-মহম্মদ এর জঙ্গি সংগঠন-ই এধরনের নাশকতার ছক কষে চলেছে৷ ইতিমধ্যেই এই জঙ্গি সংগঠনের নাম দিয়েই এক চিঠি এসে পৌঁছেছে উত্তর রেলের কর্তাদের হাতে। চিঠিটিতে হুমকি দেওয়া হয়েছে রাজস্থান এবং পাঞ্জাবের কিছু রেলস্টেশন উড়িয়ে দেওয়ার।