চিঠিটিতে উল্লেখ রয়েছে রাজস্থানের ৪ টি এবং পাঞ্জাবের ৫ টি রেলস্টেশনের। রাজস্থানের চারটি রেলস্টেশন হলো জয়পুর, যোধপুর, বিকানির, শ্রীগঙ্গানগর এবং পাঞ্জাবের পাঁচটি রেলস্টেশন হলো অমৃতসর, জলন্ধর, বারনালা, ফিরোজপুর, ফরিদকোট। যদিও এই প্রাপ্ত চিঠির উৎস এখনও খুঁজে পায়নি পুলিশ, এটি আদৌ জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের থেকেই পাঠানো হয়েছে কীনা এখন তা-ই খতিয়ে দেখা হচ্ছে।
আগামী ১৩ মে দিনটিকে এই হামলার দিন হিসেবে ঘোষণা করা হয়েছে জইশ-এর কমান্ডর মনসুর আহমেদের নামে লেখা সেই চিঠিটি-তে। এই চিঠি পাওয়ার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যেই এই স্টেশনগুলিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সমস্ত যাত্রীদের মালপত্রের তল্লাশি নেওয়া হচ্ছে৷ যে কোনো প্রকারেই এই নাশকাতার ছক ভেস্তে দিতে মরিয়া ভারতীয় সরকার৷