সন্ধ্যা হলেই খাওয়ার আওয়াজ আছে অনেক জায়গাতেই। তাই রাস্তার দু’ধারে বসে সন্ধ্যের খাবার। সিঙ্গারা, চপ, নিমকি দেদার বিকোয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই খিদে পায় অনেকের। সন্ধেবেলা খিদে পেলে, খাবারের দোকানের সামনে হাজির হন ভোলা। কখনও মিষ্টির দোকান তো কখনও অন্য কোনও দোকানে হাজির হন তিনি।সিঙারা, রসগোল্লা, পাউরুটি এক এক সন্ধেয় এক এক রকম খাবার জোটে ভোলার। তবে নোনতা মুখরোচক খাবার ভোলার পছন্দের। মিষ্টি ব্যবসায়ী সুমন পাল প্রতিদিন খাওয়ান ভোলাকে। শুধু দোকানদাররাই নন, দোকানের ক্রেতারাও অনেকেই ভোলাকে খাওয়ান। ভোলার কেউ নয় ভোলা একজন ষাঁড়।
মিষ্টি ব্যবসায়ী সুমন পাল বলছেন, “ভোলা এই ষাড়টা প্রায়ই আমাদের দোকানে আসে শুধু আমাদের দোকানে নয় আশেপাশের অনেক দোকানেই যায় সে। প্রায় প্রতিদিনই আসে ভোলা আমরা তাকে কিছু খেতে দি। মূলত সিঙ্গারার নিমকি নোনতা জাতীয় খাবার বেশি পছন্দ করে ভোলা। এমনকি মাঝে মাঝে রসগোল্লাও খায়। আমরা যেটাই দিই সেটাও খেয়ে নেয়। আবার মাঝে মাঝে কাস্টমাররা এসেও ভোলা থেকে কিছু কিছু খেতে দেন। ভোলা দোকানের সামনে এসে অপেক্ষা করতে থাকে যতক্ষণ না ওকে কেউ নিজের হাতে পাউরুটি মিষ্টি খাইয়ে দিচ্ছে ততক্ষণ সেখান থেকে সরবে না ভোলা। যারা চেনা কাস্টমার তারা ভয় পায় না কারণ খাবার দেওয়ার আগে পর্যন্ত দোকানের সামনেই দাঁড়িয়ে থাকবে ভোলা।”
সুমন আরও বলেছেন, অপরিচিত কাস্টমাররা একটু একটু ভয় পান। দোকানের সামনে দাঁড়িয়ে ও কারোর কোন ক্ষতি করে না একভাবে দাঁড়িয়ে থাকে ভোলা। তবে মিষ্টির থেকেও বেশি পছন্দ করে পাউরুটি সিঙ্গারা নিমকি এগুলো। নোনতা জাতীয় জিনিস খাওয়ালেই খুশি ভোলা। তবে ও সমস্ত দোকানে যায় না কিছু কিছু দোকান বেছে ও যায় সেগুলিতে। যার কাছে গেলে ভোলা খেতে পাবে, তার কাছেই যায়।”
পশুদের এসব খাওয়ানো মানা হয় সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিষ্টি ব্যবসায়ী বলছেন, “ওরা অবলা প্রাণী ওরা কিছু বোঝেনা। আমাদের খিদে পেলে আমরা সবাই এদিক ওদিকে যাই বা খাবারের নেশায় অন্যত্র যাই। শুধুমাত্র খাবারের জন্যই আসে খাবার খাওয়া হয়ে গেলে ভোলা চলে যায়। শুধুমাত্র আমার দোকানেই নয় কোন দোকানেই কারোর ক্ষতি করেনি ভোলা। একটু খাবারের আশাতেই ও অন্যান্য দোকানে যায়। ওর খেতে ইচ্ছা হলে ও দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে তাদের যা সামর্থ্য হয় তাই ভোলাকে খাওয়ায় ও সেটাই ভালোভাবে খেয়ে নেয়।”
শুধু দোকানদাররা নয় ভোলাকে দেখতে পেলে খাওয়ান অনেক ক্রেতারাও। ক্রেতার কথায় আমি ভোলার জন্য খাবার কিনে রেখেছি রাস্তায় যেখানেই দেখতে পাব ওকে খেতে দিয়ে দেব। ওকে কলা মিষ্টি যায় দেয়া হোক না কেন ও সেটাই ভালোভাবে খেয়ে নেয়।





