তৃণমূলকে ভোট না দেওয়ার জের, আবাসনের ভিতরে ঢুকে তাণ্ডব অটো বাহিনীর, এটাই কী গণতন্ত্র? ভিডিও পোস্ট করে প্রশ্ন বিজেপির

Auto Procession: আবাসনের মধ্যে সারি সারি দাঁড়িয়ে রয়েছে অসংখ্য অটো। দাঁড়িয়ে রয়েছে বাইকও। একসাথে বাজানো হচ্ছে হর্ন। তীব্র স্বরে চলছে গান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। এই ভিডিওর সাথে আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এই ভিডিওটি উল্টোডাঙ্গার একাধিক আবাসনের ভিতরে তোলা (Auto Procession)

অভিযোগ, উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ওই আবাসনগুলির বাসিন্দারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি বলেই শাসক দলের নেতারা এমন কাজ করছেন (Auto Procession)। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করেছে বিরোধী দলের নেতারা। এই ঘটনায় মুখ খুলেছেন বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম জানিয়েছেন এই ঘটনায় তৃণমূলের কোনো যোগাযোগ নেই।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে কী দেখা গিয়েছে (Auto Procession)?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওতে দেখা গিযেছে একাধিক আবাসনের মধ্যে অনেক অটো এবং বাইক দাঁড়িয়ে রয়েছে (Auto Procession)। সাধারণত কলকাতার রাস্তায় যে রংয়ের অটো দেখতে পাওয়া যায় সেই অটোই দেখা গিয়েছে আবাসনগুলির ভেতরে। এমনকি ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকটি অটোতে পতাকা লাগানো রয়েছে। দূর থেকে ভিডিওতে যা বোঝা যাচ্ছে ওই অটোতে লাগানো পতাকাগুলি তৃণমূলের। এর সঙ্গে তীব্র আওয়াজের বাজানো হচ্ছে ডিজে। দেওয়া হচ্ছে স্লোগান। ওই স্লোগান ‘খেলা হবে’ বলে দাবি করা হয়েছে বিরোধী দলের পক্ষে।

বিরোধীদের তরফে অভিযোগ করা হয়েছে তৃণমূলের কর্মী সমর্থকেরাই অটো বাইক নিয়ে উল্টোডাঙ্গার একাধিক আবাসনে হানা দিয়েছে (Auto Procession)। আবাসনের বাসিন্দারা তৃণমূলকে ভোট দেননি বলে তৃণমূল কর্মী সমর্থকরা জয়ের উচ্ছ্বাস প্রকাশ করছে এমন ভাবে। সকলকে বিরক্ত করেই জয় উদযাপন। অভিযোগ, উল্টোডাঙা এলাকার প্রায় তিন-চারটি আবাসনে এই বিজয় মিছিল বের করেছে তৃণমূলের কর্মী সমর্থকেরা।

এই ঘটনায় বিজেপির দাবি (Auto Procession)

রাজ্য বিজেপির সভাপতি সুকান্তের কথায়, “আবাসনের বাসিন্দারা তৃণমূলকে ভোট না দেওয়ায় অটো ঢুকিয়ে দেওয়া হয়েছিল বলে ভিডিয়োয় দেখা গিয়েছে। প্রচুর অটো ঢোকানো হয়েছিল আবাসনগুলিতে (Auto Procession)। এই রীতিকেই গণতন্ত্র বলে মনে করে থাকে তৃণমূল”।

এই ঘটনায় তৃণমূলের দাবি (Auto Procession)

এই ঘটনা প্রসঙ্গে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন,‌ “যে ঘটনার সঙ্গে তৃণমূলের বিন্দুমাত্র কোনও যোগ নেই। ভিডিওতে যাদের অটো এবং বাইক নিয়ে ঢুকতে দেখা গিয়েছে, তারা আগেও ঢুকে থাকতে পারেন (Auto Procession)। বিভিন্ন পাড়ায় এরকম অনেকে আছেন, যারা অটো-বাইক নিয়ে ঢুকে যান। এখন ভোটের ফলাফল বেরিয়েছে বলে তৃণমূলের নামে অভিযোগ উঠছে। কিন্তু তৃণমূলের সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই।”

RELATED Articles