Social Media Post of Dilip Ghosh that made controversy: এবারের লোকসভা নির্বাচনে নিজের গড় থেকে লড়তে পারেন নি তিনি। তাঁকে সরিয়ে দেওয়া হয় বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। যদিও সেখানে প্রচারে কোনও খামতি রাখেন নি তিনি। জোরকদমে চালিয়েছেন প্রচার। কিন্তু দিনশেষে হার হয়েছে তৃণমূল প্রার্থীর কাছে। পরাজয়ের পর দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Social Media Post of Dilip Ghosh that made controversy)।
এর আগে ‘চক্রান্ত’, ‘কাঠিবাজি’র তত্ত্ব তুলে ধরেছিলেন দিলীপ ঘোষ। দলে কাঠিবাজি করার লোকের যে অভাব নেই, তা তিনি স্পষ্ট জানিয়েছিলেন। এও প্রশ্ন করেছিলেন, রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতবার সভা করে গেলেও এমন ফলাফল হল কী করে বিজেপির? উনিশের নির্বাচনের থেকেও খারাপ ফল হল কী করে এবারে?
এমন নানান প্রশ্নের মধ্যেই এবার ফেসবুকে একটি পোস্ট করলেন দিলীপ ঘোষ (Social Media Post of Dilip Ghosh that made controversy)। সেই পোস্টে লেখা, “ওল্ড ইজ গোল্ড”। পুরনো চাল যে ভাতে বাড়ে, তা সকলেরই জানা। তবে নিজের পোস্টের মাধ্যমে ঠিক কাকে বা কাদের বার্তা দিতে চাইলেন দিলীপ ঘোষ, তা অবশ্য স্পষ্ট নয়। শুভেন্দু বা সুকান্তর দিকে নিশানা নয় তো (Social Media Post of Dilip Ghosh that made controversy)?
তবে ভোটে হারলেও জনসংযোগ করতে পিছপা হচ্ছেন না দিলীপ ঘোষ (Social Media Post of Dilip Ghosh that made controversy)। আজ, শনিবার সকালেই তিনি যান উত্তর ২৪ পরগণার বসিরহাটের স্বরূপনগরে। সেখানে এক পুকুরে বড়শি গেঁথে মাছও ধরতে দেখা যায় তাঁকে। বলেই দেন, “আবার জেলায় জেলায় যাব, সকলের সঙ্গে দেখা করব”।
এদিন তাঁকে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে প্রশ্ন করা হলে কোনও রাখঢাক না রেখেই দিলীপ (Social Media Post of Dilip Ghosh that made controversy) বলেন, “যখন পার্টির বিপর্যয় হয়, তখন পিছনের দিকে তাকাতে হয়, পুরনো কর্মীদের চাঙ্গা করতে। যারা বিজেপিকে জিতিয়েছেন, তাঁদের সঙ্গে নিতে হয়। সেটা ভুলে গেলে তো দলের বিপর্যয় হবেই”। তাঁর কথায়, “খামতি তো অবশ্যই আছে। কেন হল, সেটা খতিয়ে দেখতে হবে”।
প্রসঙ্গত, বিজেপিতে নবীন-প্রবীণ দ্বন্দ্ব নতুন ঘটনা নয়। গতকাল, শুক্রবার এই বিষয়টিও উস্কে দিয়েছিলেন দিলীপ ঘোষ। বলেছিলেন, “আমি চিরদিন কর্মীদের সঙ্গে ছিলাম। কিন্তু পার্টির প্রোগ্রামে আমি ৪ বছর ধরে যাই না। আমাকে ডাকেও না। আমার মতামতও নেয় না”। আর আজ ফেসবুকেও তেমনই বার্তা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি (Social Media Post of Dilip Ghosh that made controversy)।





