সকাল সকাল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! মালগাড়ির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ২ কামরা, হতাহতের আশঙ্কা

কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। মালগাড়ির ধাক্কায় ট্রেনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে জানা যাচ্ছে। ট্রেনের পিছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে‌ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। ‌ লাইনচ্যুত হয় উল্টে গিয়েছে কামরা দুটি। দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। সকাল পৌনে নটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে দুর্ঘটনাটি ঘটেছে। ‌আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কা মারে মালগাড়িটি। ‌ তার‌ জেরেই লাইনচ্যুত হয় দুটি কামরা। ‌ এই ঘটনার দরুন উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ দুর্ঘটনাকে কেন্দ্র করে নানান প্রশ্ন উঠছে। মালগাড়ির তীব্রতা বেশি ছিল নাকি শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের? উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া একটানা ভারী বৃষ্টির জেরে উদ্ধারকার্যে দেরি হচ্ছে বলে জানা যাচ্ছে। যাত্রীরা আটকে থাকতে পারেন প্রাথমিকভাবে এমনই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দল পৌঁছেছে।

সাধারণত এই ট্রেনের পিছনের দিকে জেনারেল কামরা এবং এসি কামরাও থাকে। কিন্তু উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করা যাচ্ছে না। বিপর্যয় মোকাবিলা দলের সাথে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্যে সাহায্য করছেন।

স্থানীয়দের কথায়, আজ সকালে হঠাৎ ভয়ংকর আওয়াজ পান। সেই আওয়াজ শুনেই ছুটে আসেন তারা। আতঙ্কগ্রস্থ অনেক যাত্রী নেমে এসেছেন। বহু যাত্রীর আটকে থাকার সম্ভাবনা রয়েছে। এই ঘটনার খবরে দ্রুত ব্যবস্থার আশ্বাস দিচ্ছেন মুখ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌

তিনি জানিয়েছেন, “দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া এলাকায় একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কথা জানতে পেরে হতবাক। বিশদ বিবরণের অপেক্ষায় আছি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে একটি মালগাড়ির ধাক্কা লেগেছে। উদ্ধার, পুনরুদ্ধার, চিকিৎসা সহায়তার জন্য ডিএম, এসপি, চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং বিপর্যয় দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায়।”

RELATED Articles