‘আমিও তো দীর্ঘদিন ধরেই মার খাচ্ছি…’, কথা বলবেন না, পণ করেও ফের মুখ খুললেন দিলীপ, কী প্রসঙ্গে এমন উক্তি বিজেপি নেতার?

Dilip Ghosh opened his mouth: লোকসভা নির্বাচনে বাংলা থেকে ৩০ আসনের লক্ষ্যমাত্রা নিয়েছিল বিজেপি। কিন্তু ৩০ তো দূর, ২০-র গণ্ডিও পার হয়নি। বরং উনিশের লোকসভা নির্বাচন থেকেও আসন সংখ্যা কমেছে। এর জেরে বেশ ভালোই ধাক্কা খেয়েছে বঙ্গ বিজেপি। হার হয়েছে দিলীপ ঘোষেরও। পরাজয়ের পর থেকেই বিস্ফোরক মন্তব্য করছিলেন তিনি। মাঝে নীরবতা পালন করলেও ফের একবার মুখ খুললেন বিজেপি নেতা (Dilip Ghosh opened his mouth)

চব্বিশের লোকসভা নির্বাচনে মেদিনীপুর নয়, বরং বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল দিলীপ ঘোষ। নিজের চেনা গড় না হওয়া সত্ত্বেও জোরকদমে প্রচার চালিয়েছেন তিনি। তবে তৃণমূল প্রার্থীর কাছে হার হয়েছে তাঁর। পরাজয়ের পর নানান বিষয়ে বিস্ফোরক মন্তব্য করছিলেন তিনি। তবে হঠাৎই জানান, তিনি আর সংবাদমাধ্যমের সামনে মুখ খুলবেন না। কিন্তু সেই পণ বেশিদিন টিকল না। নীরবতা ভাঙলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh opened his mouth)

আজ, সোমবার পুরনো বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ। এরপর যোগ দেন চা চক্রে। বেশ কিছু স্থানীয় বয়স্কদের সঙ্গে আড্ডা জমান। সেখানেই উঠে আসে ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ। নানান প্রান্তে বিজেপি কর্মীদের মার খাওয়ার খবর আসছে। সেই প্রসঙ্গেই তিনি বলেন, “আমিও তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, মার খাচ্ছি, তবুও করছি” (Dilip Ghosh opened his mouth)

এই ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে রাজ্যে এসেছে বিজেপির চার সদস্যের কেন্দ্রীয় দল। চারজন সাংসদ রয়েছেন এই দলে। আজ, সোমবার কোচবিহার গিয়েছে ওই দল। এই হিংসা নিয়েই দিলীপ ঘোষ বলেন, “এখনও হিংসা চলছে। তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন। পুলিশকেও বলা হয়েছে। তবে নির্বাচনের পরে এই ধরনের ঘটনা ঠিক নয়। ধীরে ধীরে সমস্ত কিছুই স্বাভাবিক হবে” (Dilip Ghosh opened his mouth)

দিলীপ ঘোষের সংযোজন, “এরকম পরিস্থিতি চলবে, সেরকম নয়। আমরা এত বছর ধরে রাজনীতি করছি, মার খাচ্ছি, কিন্তু করছি। এতগুলি ছেলে বাড়িছাড়া রয়েছে, কিছু করতে হবে। ব্যক্তিগত কথা ভেবে তো রাজনীতি করা যায় না। তবে পরিস্থিতি বদলাবে” (Dilip Ghosh opened his mouth)

আরও অন্যান্য খবর