উলুবেড়িয়ায় সংঘর্ষ তৃণমূল-বিজেপি এর

রাজ্যের ৭ টি লোকসভা কেন্দ্রে সকাল থেকেই শুরু হয়েছে পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব৷ বিক্ষিপ্ত উত্তেজনার খবর মিলছে নানান স্থান থেকে। ব্যারাকপুর থেকেও মিলেছে উত্তেজনার খবর৷ এবারে ফের উত্তপ্ত উলুবেড়িয়া।

 

উলুবেড়িয়ার উদয়নারায়নপুরে করণপাড়ায় সকাল থেকে ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ ভাবে শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছড়ায় উত্তেজনা৷ উত্তেজনা ছড়িয়েছে বিজেপি তৃণমূল সংঘর্ষকে কেন্দ্র করে৷ করণপাড়ার বুথের সম্মুখেই সংঘর্ষ৷

উদয়নারায়নপুরে করণপাড়ায় বুথের সম্মুখেই সংঘর্ষে জড়ায় তৃণমূল এবং বিজেপি কর্মীরা। লাঠি নিয়েও ছুটতে দেখা যায় তাদের। উত্তেজনার খবর পেয়ে সেখানে পৌঁছেছে পুলিশ বাহিনী৷ চেষ্টা চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। তবে এই উত্তেজনার জন্য ভোট দানে বাঁধা সৃষ্টি হয়৷ ভয়ে অনেক ভোটাররাই ভোট না দিয়ে সেই স্থান ত্যাগ করেন।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর