“আমাদের পুলিশ” এবারে এই বক্তব্যকে ঘিরে নয়া বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠ দফার ভোটের পূর্বে আজ নানান স্থানে নিজের দলের হয়ে প্রচারে যাচ্ছেন মুখ্যমুন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই জনসভা শেষ হয়েছে হারোয়া এবং হাসনাবাদে৷ এরপর জনসভা রয়েছে দমদমে। কিন্তু তার পূর্বেই হারোয়া এবং হাসনাবাদের জনসভায় উপরিউক্ত মন্তব্য করে বিতর্কে মুখ্যমন্ত্রী৷







