এবারে বৃষ্টির সুখবর শোনালো আবহাওয়া দপ্তরও।

তীব্র গরমে এবং অস্বস্তিতে দক্ষিণবঙ্গের মানুষের যখন নাজেহাল অবস্থা তখন অবশেষে বৃষ্টির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস৷ আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে, রবিবার থেকে কমবে গরমের তীব্রতা। এবং সোমবার থেকে বুধবারের মধ্যেই কালবৈশাখীর পরিস্থিতি সৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে৷

 

এর পূর্বেই এক বেসরকারি আবহাওয়া সংস্থা জানিয়েছিল যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রবিবার বিকেল থেকে বৃষ্টির সম্ভবনা রয়েছে কলকাতায় । তবে রবিবার বৃষ্টি না হলেও, সোম-মঙ্গলবার নাগাদ শুরু হবে ঝড় বৃষ্টি, যা চলবে সপ্তাহের শেষ পর্যন্ত। ফলস্বরূপ তাপমাত্রা কমে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ বাসী৷

Pubg Mobile Trigger

গত সপ্তাতে আবহাওয়া দপ্তর সূত্রে জারি করা হয়েছিল তাপপ্রবাহের সতর্কবার্তা। আগামীকাল রবিবার ষষ্ঠ দফার ভোটের সেই সতর্কবার্তা জারি রাখলো আবহাওয়া দপ্তর। তবে জানানো হয়েছে যে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে আসবে৷ কারণ কাল থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝাড়খণ্ডে কালবৈশাখী হওয়ার সম্ভবনা রয়েছে। এরপর তা বাংলায় প্রবেশ করলে সোমবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি শুরু হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে৷ তাই আপাতত আগামী সপ্তাহের অপেক্ষাতেই দিন গুনছেন দক্ষিণবঙ্গ বাসী।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর