ইমাম ভাতার পর এবারে চালু হলো ব্রাহ্মণ ভাতা।

ঘোষণা হয়েছিল আগেই। অবশেষে আজ তা কার্যকর করা হলো। আগে রাজ্যে চালু হয়েছিল ইমামভাতা৷ এরপরই ব্রাহ্মণদের তরফে দাবী জানানো হয় ভাতা চালু করার। এরমধ্যেই বিজেপির উত্থানে পর এই পুরোহিত ভাতা চালুর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

 

সিদ্ধান্ত নেওয়া হয় যে এবার থেকে কলকাতা পুরসভার অধীনে শ্মশানের শেষকৃত্য সম্পন্ন করা অগ্রদানী পুরোহিতেরা পাবেন ভাতা। দিন প্রতি ৩৯৮ টাকা তাঁরা ভাতা পাবেন বলে জানানো হয়েছিল৷ ঘোষণার পর অবশেষে আজ সেই ভাতার প্রথম চেক তুলে দেওয়া হলো সেই অগ্রদানী পুরোহিতদের হাতে।

আজ এই ভাতার প্রথমপর্যায়ের চেক মোট ২৭ জন পুরোহিতমশাইয়ের হাতে তুলে দিলেন কলকাতা পুরসভার মেয়দ ফিরহাদ হাকিম৷ প্রত্যেকে পান ৯৫০০ টাকার চেক। কলকাতার মেয়র এরপর বলেন যে ধর্ম নিয়ে রাজনীতি বিজেপি করছে, তৃণমূল করছে মানবতার কাজ।

আরও অন্যান্য খবর