উত্তপ্ত কোচবিহার। বিজেপি কর্মীকে মারধর তৃণমূলের।

লোকসভা নির্বাচনের ফলাফলের পর উত্তরবঙ্গ তথা কোচবিহার হাত ছাড়া হয়েছে তৃণমূলের৷ তার বদলে এই স্থানে দখল নিয়েছে গেরুয়া। এই নিয়ে ফলাফল প্রকাশের পর থেকেই উত্তপ্ত কোচবিহার। কিছুদিন আগেই কোচবিহারের সিতাই-এ বিজেপি তৃণমূল সংঘর্ষ হয়৷ এবারে সেই সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো কোচবিহার৷

কোচবিহার ১ নম্বর ব্লকের সুটকাবাড়ির কালাবাড়ি ঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় স্থানীয় তৃণমূল নেতারা৷ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ৷

 

আক্রান্ত বিজেপি কর্মীরা জানিয়েছেন যে, কয়েকজন বিজেপি কর্মীরা মিলে বাজারে যাওয়ার সময় তারা আক্রান্ত হন স্থানীয় তৃণমূল কর্মীদের দ্বারা৷ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন বিজেপি কর্মী মহম্মদ আলি। আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় কোচবিহার এম.জে.এন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে।

বিজেপি কর্মীদের অভিযোগ যে, বিজেপি করার জন্য তাদের ওপর চড়াও হয়েছিল ওই তৃণমূল নেতারা। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছেন৷

আরও অন্যান্য খবর