লাগাতার উত্তপ্ত হয়ে উঠছে ভাটপাড়া। ভোটের আগের থেকে শুরু করে এখন ভোট পরবর্তীতেও হিংসা অব্যহত ভাটপাড়ার কাঁকিনাড়ায়৷ শেষ দফার ভোটের পূর্বই উত্তপ্ত হয়ে উঠেছিল ভাটপাড়া। ফের ভোটের দিন বাঁধে চরম গন্ডোগোল। এরপর ভোট শেষ হয়ে গেলেও উত্তেজনা কিছুমাত্র কমেনি ভাটপাড়ায়। আজও দিনভর ভাটপাড়ায় চললো মুড়ি-মুড়কির ন্যায় বোমাবাজি এবং গুলি।
হিংসা অব্যহত কাঁকিনাড়ায়৷ আজ পরিস্থিতি এতোটাই উত্তপ্ত হয়ে যে, কাঁকিনাড়া এবং জগদ্দলের মাঝে ট্রেন অবরোধ করে ট্রেনের যাত্রীর লক্ষ্য করে শুরু হয় ব্যাপক পাথর বৃষ্টি এবং বোমাবাজিও৷ দিনভর রাস্তাঘাটে পরে মুড়ি-মুড়কির মতো বোমা সঙ্গে চলে গুলিও। ঘটনায় ভীষণ ভাবে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। আজ সারাদিনই ভাটপাড়ার রাস্তাঘাট ছিল জনশূন্য, বন্ধ ছিক সমস্ত দোকানপাট।
পরিস্থিতি সামাল দিতে শেষে এক বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায় ভাটপাড়ায়। পুলিশ সূত্রে খবর যে, তাঁরা অনেকজনকেই এই ঘটনায় গ্রেফতার করেছেন। কিন্তু একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের আহত হওয়ারও খবর মেলে গুলিবিদ্ধ হয়ে। পরিস্থিতি যাতে আর খারাপের দিকে না যায় তাই রুট মার্চ চলেছে ভাটপাড়া৷ এই ঘটনায় একদিকে যেমন তৃণমূল নেতারা দায়ী করছেন বিজেপিকে। তেমনি অপরদিকে এই কাজ তৃণমূলের বলেই অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতারা।






