ভোটের ফলের পূর্বেই ভয়াবহ জঙ্গি হামলা হলো অরুণাচলে। নেতার কনভয়ে চললো এলোপাথাড়ি গুলি৷ গুলিতে মৃত ন্যাশনাল পিপলস পার্টির নেতা তিরঙ্গ আবহ সহ মোট ১১ জন৷
আজ বেলা ১১ টার দিকে কনভয় নিয়ে যাওয়ার সময় হঠাৎই তিরঙ্গ আবহ-এর গাড়িতে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করতে থাকে জঙ্গিরা৷ ঘটনাস্থলেই মারা যায় সেই নেতা, তাঁর পুত্র এবং নিরাপত্তা রক্ষী সহ সেই গাড়ির প্রায় সবাই। যদিও কোনো জঙ্গি গোষ্ঠী এই ঘটনার দায় নেয়নি। কিন্তু পুলিশ সূত্রে খবর যে এই ঘটনার পেছনে থাকতে পারে ন্যাশনাল সোসালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন)।
কিন্তু এই হামলা তা নিয়ে এখনও কোনো তথ্য মেলেনি। অরুণাচলে একই সঙ্গে হয়েছে লোকসভা এবং বিধানসভা নির্বাচন। জানা গিয়েছেন যে বিধানসভা ভোটের পুননির্বাচনের দাবী জানিয়েছিলেন এই নেতা। কাজেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রাজনৈতিক যোগসূত্র রয়েছে কীনা তাও খতিয়ে দেখছেন পুলিশ প্রশাসন৷ তবে এখনও এই হামলার কারণটি স্পষ্ট ভাবে জানা সম্ভব হয়নি।





