পুলিশের লকাপে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে আজ সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠে হাসনবাদ শাখার লেবুতলা স্টেশন৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, পুলিশের অত্যাচারেই লকাপে শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ সেই ব্যক্তির মৃত্যু হয়েছে। আর এর প্রতিবাদেই আজ লেবুতলা স্টেশনে রেল অবরোধ করেন সেখানকার স্থানীয় বাসিন্দারা এবং সেই মৃত ব্যক্তির পরিবারের লোকজন৷






