ষষ্ঠ দফার ভোটের পূর্বে প্রচারের ঝড় বিজেপিতে। প্রতিদিনই নানান জায়গায় সভা আলোচনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঁকুড়ার পর আজ প্রধানমন্ত্রীর সভা রয়েছে পুরুলিয়ায়। সেখানেই সভার আগে শুরু হল চূড়ান্ত বিশৃঙ্খলার।
পুরুলিয়ার তাপমাত্রা আজ প্রায় ৪০°। এই প্রখর রোদ, গরম তোয়াক্কা না করেই প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থক ইতিমধ্যেই এসে পৌঁছেছেন সভাস্থলে। প্রখর রোদ থেকে কর্মী সমর্থকদের নিস্তার দেওয়ার জন্য সভাস্থলে করা হয়েছে ছাউনি, দেওয়া হয়েছিল কিছু চেয়ারও। কিন্তু এই নিয়েই বাঁধে বিপত্তি।
আয়োজকরা ছাউনি তেমন বড়ো করে না দেওয়ায় প্রচুর সংখ্যায় থাকা বিজপি কর্মী সমর্থকেরা সকলে আর আসতে পারেননি ছাউনির নীচে। কিন্তু প্রখর রোদ থেকে রক্ষা পেতে সবাই যে কোনোভাবে ছাউনির নীচে আসার চেষ্টা করেন৷ ফলস্বরূপ শুরু হয়ে যায় ধস্তাধস্তি। এরপর নিজেদের মধ্যেই জলের বোতল এবং চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন বিজেপি কর্মী সমর্থকেরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে। ক্ষিপ্ত জনতা পুলিশকে লক্ষ্য করেও চেয়ার ছুড়ে মারেন৷ এই সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। এখনও সভাস্থলে রয়েছে চূড়ান্ত বিশৃঙ্খলা।