পুরুলিয়ার সাঁতুরিতে আজ এক জনসভায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে তিনি কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার থেকে একটিও টাকা নেন না। এমনকি নেন না নিজের বেতন এবং মাসে লক্ষাধিক টাকা পেনশনও। সরকারি টাকা নেওয়াতো দূর এমনকি সরকারি সুযোগ সুবিধেও তিনি নেন না বলে জানিয়েছেন।





