আজ সন্ধ্যায় তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরি। সংঘর্ষে পরিস্থিতি এতোটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে, সেখানে বিজপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পৌঁছলে তাঁর কনভয়েও চালানো হয় হামলা৷ এখন অবধিও খেজুরির পরিস্থিতি বেশ উত্তপ্ত বলেই জানা গিয়েছে৷
গন্ডোগোলের সূত্রপাত খেজুরির কুঞ্জপুর বাজারে৷ আজ সন্ধ্যায় হেঁড়িয়া থেকে এক পথ মিছিল করছিলেন কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী দেবাশিস সামন্ত। সেসময় তেখালি বাজারে মিছিল এসে পৌঁছালে হঠাৎই সেই মিছিলের পথ পাল্টে দেওয়ার অভিযোগ ওঠে রাজ্য পুলিশের বিরুদ্ধে। বিজেপি-এর তরফে অভিযোগ জানানো হয় যে তেখালি বাজার থেকেই বিজপি এর মিছিল কুঞ্জপুর বাজারের দিকে ঘুরিয়ে দেয় রাজ্য পুলিশ। অথচ সেসময় সেখানে চলছিল তৃণমূলের পথ সভা। বিজেপি এর তরফ থেকে অভিযোগ যে সেই পথ সভার পাশ দিয়ে যাওয়ার সময়ই কিছু তৃণমূল কর্মীরা এসে হামলা চালায় মিছিলে থাকা বিজপি কর্মীদের ওপর। সঙ্গে নাকী করা হয় মারধরও। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে খেজুড়ির পরিস্থিতি। সংঘর্ষ বাঁধে দুই দলের কর্মীদের মধ্যে। ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছে শেষে অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে আনে। এরপর মারধরের অভিযোগ জানিয়ে বিজেপি কর্মীরা বসেন পথ অবরোধে।
অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ আনা হয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের অভিযোগ যে, তৃণমূল কোনো হামলা চালায়নি, বরং পাশ দিয়ে যাওয়ার সময় সেই পথ সভায় ঢুকে পরে হামলা চালায় বিজেপি কর্মীরাই। এমনকি সংঘর্ষে নাকী ভেঙে দেওয়া হয়েছে তৃণমূল কর্মীদের বাইক, গাড়িও।
উত্তেজনার খবর পেয়ে এরপর খেজুড়িতে রাজ্য বিজেপি-এর সভাপতি দিলীপ ঘোষ পৌঁছালে তাঁর কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। কনভয়ের ৬ টি বাইক এবং ২ টি গাড়িকে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, এরপর সেখানে কেন্দ্রীয় বাহিনী ঢুকতে চাইলে তাদেরকেও বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে যে এখনও তীব্র উত্তেজনা রয়েছে খেজুড়ি। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী।
Khabor24x7
আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি।
Email - [email protected]
আরও পড়ুনআরও অন্যান্য খবর