এনআরএস কান্ডে এইসময় উত্তার রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজগুলি। আজ ১২ ঘন্টার আউটডোর পরিষেবা বন্ধ রাখার নির্নয় নিয়েছেন ডাক্তরা৷ বন্ধ রয়েছে এনআরএস-এর বিভিন্ন জরুরি বিভাগ৷ অন্যান্য মেডিক্যাল কলেজ পড়ুয়ারাও একই ভাবে কর্মবিরতি দিয়ে সামিল হয়েছে আন্দোলনে। এমতাবস্থায় সমস্যায় পরেছেন সাধারণ মানুষেরা৷ অনেকেই বঞ্চিত হচ্ছেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে। তাই এবারে এই বিষয়ে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীর নিকট চিঠি পাঠালেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। একই সঙ্গে তিনি তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও৷





