শিল্প চেয়ে সিঙ্গুরে জনসমাবেশের ডাক বিজেপির।

একদা সিঙ্গুরে এই শিল্প স্থাপন নিয়েই টলে গিয়েছিল ৩৪ বছর পশ্চিমবঙ্গে শাসন করা বাম সরকার৷ সেসময় তৃণমূলের টাটা হটাও অভিযানকে সমর্থন করেছিল বিজেপি৷ এরপর নদী দিয়ে গড়িয়েছে অনেক জল। বর্তমানে রাজ্যের কর্মসংস্থানের যা অবস্থা সে জায়গায় দাড়িয়ে সিঙ্গুরের স্থানীয়রা বেশ ভালোই বুঝতে পেরেছেন যে সে সময় টাটাদের বিতাড়িত করাতা ঠিক হয়নি। আর সিঙ্গুর বাসীদের এই মনোভাবকেই রাজনীতিতে কাজে লাগাতে এবারে এগিয়ে এলো বিজেপি।

 

সিঙ্গুরের কৃষকদের দাবী ন্যানো কারখানা বন্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জমি ফিরিয়ে দিলেও সেই জমি এখন অনুর্বর৷ সরকার থেকে তাদের জমি উর্বর করতে কোনো সাহায্যই করা হয়নি। তাই সিঙ্গুরে ফের শিল্প চাই বলে সেইসব কৃষকরাই দাবী করেন৷ আর তাদের এই দাবীকে হাতিয়ার করে এবারে আন্দোলনে নামতে চলেছে বিজেপি।

অনেক আগেই মুকুল রায় স্বীকার করেছিলেন যে, সিঙ্গুর থেকে টাটাদের সরিয়ে ভুল কাজ করা হয়েছিল। তাই সিঙ্গুরে ফের শিল্প আনার প্রতিস্রুতি দিয়েই এবারে সেখানে শাসক দলকে হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি। আর আসার পরই এবারে শিল্পের জন্য আন্দোলনে সরব হলেন তারা।

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরই বিজেপির তরফে ইতিমধ্যেই একবার সিঙ্গুরের জমিতে গিয়ে ” শিল্প চাই “, এই দাবীতে জমায়েত করা হয়েছে৷ এবারে ফের বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে জনসমাবেশের ডাক দিল বিজেপি৷ আগামী ১৪ ই জুন সিঙ্গুরের জমিতেই এই জনসমাবেশ হতে পারে বলে অনুমান৷ একদা এই সিঙ্গুরেই জমায়েত করে তৎকালীন বাম সরকারের পতন ঘটিয়েছিল তৃণমূল। এবারে সেই একই পথে হেঁটে শাসক দল তৃণমূলকে অস্বস্তিতে ফেলতে চলেছে বিজেপি৷

আরও অন্যান্য খবর