এবারে আরও বিপাকে রাজীব কুমার। জারি লুক আউট সার্কুলার।

ঘোর বিপাকে রাজীব কুমার। একদিকে শেষ হয়ে গিয়েছে আদালতের রক্ষাকবচ। আগাম জামিনের জন্য আবার অনেক দৌড়াদৌড়ি করেও তা জোগাড় করতে পারেননি এই আইপিএস অফিসার। অগত্যা শংকায় দিন কাটাতে হচ্ছে তাকে। যে কোনো মুহূর্তেই তাকে গ্রেফতার করতে পারেন সিবিআই-এর আধিকারিকরা। যদিও এখনও এই পদক্ষেপ নেননি তাঁরা। তবে রাজীব কুমারকে বিপাকে ফেলে তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হলো সিবিআই আধিকারিকদের কথায়।

সিবিআই এর সুপারিশে এবারে রাজীব কুমারের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করলো অভিভাষণ দপ্তর। এই নোটিশ জারির ফলে আপাতত আর এক বছর বিদেশে পারি দিতে পারবেননা রাজীব কুমার। ২০২০ এর ২৩ মে পর্যন্ত এই নোটিশের মেয়াদ থাকতে চলেছে৷

সিবিআই এর তরফে সম্প্রতি এই সার্কুলার জারির জন্য আবেদন করা হয়েছিল অভিভাষণ দপ্তরের নিকট। সেই আবেদন মঞ্জুর করা হয় অভিভাষণ দপ্তরের তরফে। এরপর এবারে আরও বিপাকে পরলেন আইপিএস অফিসার রাজীব কুমার। তাঁর গ্রেফতারির আশঙ্কাও আরও বাড়লো।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর