আজ সকাল সকালই হঠাৎ কেঁপে উঠলো রাজ্যের একাধিক জেলা। তবে এবারে উত্তরের কোনো পাহাড়ি এলাকা নয় বরং এই ভূমিকম্পের সৃষ্টি বাঁকুড়া। তার জেরেই এবারে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে৷
আজ সকাল ১০ টা বেজে ৪০ মিনিটে হঠাৎই কেঁপে ওঠে রাজ্যের একাধিক জেলা। বাঁকুড়া সহ কম্পণ অনুভূত হয় মালদা, বর্ধমান, পুরুলিয়াতে। এছাড়াও দুর্গাপুর, আসানসোল, বীরভূমেও এর মৃদু কম্পণ অনুভূত হয়।
মাত্র কয়েক সেকেন্ডই এই কম্পণ স্থায়ী ছিল বলে সূত্রের খবর। রিখটার স্কেলে এই কম্পণের মাত্রা ছিল ৪.৮। জানা যায় বাঁকুড়া ১০ কিলোমিটার মাটির নীচে এই কম্পণের উৎস স্থল, যার দরুণই কেঁপে ওঠে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও। সাধারণত বাঁকুড়া যে কোনো কম্পণের উৎস স্থান হতে পারে তা অনেকেই ভাবেননি৷