এবিভিপি – এসএফআই – তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার। গ্রেফতার এবিভিপি কর্মী।

এবিভিপি – এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত কোচবিহার। সংঘর্ষের জেরে গ্রেফতার হন এক এবিভিপি কর্মীও।

ঘটনার সূত্রপাত ২ ই জুলাই রাতে। এবিভিপি ছাত্রকর্মীদের অভিযোগ যে, তাদের জেলা সংযোজক দেবব্রত ভট্টাচার্যের বাড়িতে আচমকাই আক্রমণ করে টিএমসিপির মদতপুষ্ট এসএফআই এর ছাত্রকর্মীরা। সেই গন্ডোগোলে জড়িয়ে পরলে গ্রেফতার করা হয় সুদীপ কুমার তালুকদার নামে এবিভিপি এর এক কর্মীকে। এরপরই এই ঘটনার প্রতিবাদে ২ তারিখ রাতেই এবিভিপি ছাত্র সমর্থকেরা বিক্ষোভ দেখায় কোচবিহার কোতওয়ালি থানার সামনে।

 

২ তারিখের পর ফের তিন তারিখেও সংঘর্ষে গ্রেফতার হওয়া কর্মীকে ছাড়তে এবং হামলাকারীদের পাকরাও করতে বিক্ষোভ মিছিল করে এবিভিপি ছাত্রকর্মীরা। সেই মিছিলই কোচবিহার কলেজের গেট পর্যন্ত পৌঁছালে সেই কলেজের টিএমসিপি ছাত্রকর্মীদের সঙ্গে তাদের বচসা শুরু হয়৷ কলেজে এই নিয়ে উত্তেজনা ছড়ালে কলেজ চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী৷

কোচবিহার কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রকর্মীদের অভিযোগ যে, বিজেপি আশ্রিত কিছু এবিভিপির দুষ্কৃতিরা কলেজ প্রাঙ্গণে প্রবেশ করে গন্ডোগোল করার চেষ্টায় ছিল। তৃণমূল ছাত্রকর্মীরা তাতে বাঁধা দেয়। অপরদিকে এবিভিপি ছাত্রকর্মীদের অভিযোগ, তৃণমূল ছাত্রকর্মীরা কলেজের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের প্রভাবিত করার চেষ্টা করেছে। এছাড়াও তারা জোর করে তোলা আদায় করে কলেজের পরিবেশ নষ্ট করেছে, আর তাই প্রতিবাদ জানাতেই সেই কলেজে হাজির হয়েছিল এবিভিপি ছাত্রকর্মীরা৷

অন্যদিকে, এবিভিপি – এসএফআই এর সংঘর্ষে আহত হয়েছিলেন দুই ছাত্র নেতা। তাদের আপাতত চিকিৎসা চলছে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। এছাড়াও গ্রেফতার হওয়া এবিভিপি কর্মী এরপর গত ৫ ই জুলাই জামিনে মুক্তি পায়।

আরও অন্যান্য খবর