কোপায় বিতর্কিত লাল কার্ড দেখে বিস্ফোরক মেসি।

শনিবার কোপা আমেরিকাতে তৃতীয় স্থান দখলের লড়াই হয় আর্জেন্টিনা এবং চিলির মধ্যে৷ ম্যাচটিতে ২-১ এর ব্যবধানে জয় লাভ করে আর্জেন্টিনা৷ কিন্তু এদিনের ম্যাচে বিতর্ক ছড়ায় মেসি-র বিতর্কিত লাল কার্ড দেখা নিয়ে৷

ঘটনার সূত্রপাত গতকালের ম্যাচে। ম্যাচ চলাকালীন দেখা যায় যে, আর্জেন্টিনার মেসি-কে ধাক্কা দেন চিলির গ্যারি মেডেল৷ একবার নয় মোট তিনবার৷ যদিও এই সংঘর্ষে মেসি নিজের মেজাজ ঠিকই রেখেছিলেন, তিনি কিছুই বলেননি বা করেননি। কিন্তু সবাইকে অবাক করে তৃতীয়বারের সময় ম্যাচ রেফারি গ্যারির সঙ্গে সঙ্গে মেসিকেও লাল কার্ড দেখান৷ আর তাতেই বাঁধে বিপত্তি৷

 

অকারণে লাল কার্ড দেখায় অবাক হয়ে যান মেসি৷ পরে তিনি মেজাজও হারান৷ ড্রেসিং রুমে ফেরার পর মেসি জানান যে, রেফারি ইচ্ছে করলেই VAR-এ দেখতে পারতেন কিন্তু তিনি সেটি করেননি৷ একই ভাবে ব্রাজিল – আর্জেন্টিনা ম্যাচের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন মেসি৷ এবং এই ঘটনার প্রতিবাদে মেসি আর এদিন ড্রেসিং রুম থেকে বেড়িয়ে এসে তৃতীয় স্থানের পুরস্কার নিতে আসেননি৷

মেসি ক্ষোভের সঙ্গে জানান যে, কোপা আমেরিকা একটি দুর্নীতিগ্রস্থ টুর্নামেন্ট। এটি সেট আপ করা হয়েছে ব্রাজিলকে জেতাতেই। ব্রাজিলের থেকে অনেক ভালো দল আর্জেন্টিনার, একথাও এদিন বলেন মেসি৷ তবুও ব্রাজিল যেভাবে সেমিফাইনালে জয় পেয়েছে তাতে তিনি দুর্নীতিরই গন্ধ পাচ্ছেন বলে জানান এল এম ১০। বিস্ফোরক হয়ে মেসি এদিন আরও বলেন যে, কোপা আমেরিকা ফাইনালেও ব্রাজিলই জয় পেতে চলেছে৷ পেরু আজ যেখানে দাঁড়িয়ে আছে তা পুরোপুরি নিজেদের ভালো পারফরম্যান্সের দরুণ। কিন্তু শেষ রক্ষা হবেনা পেরুর৷

আপাতত গতকালের ম্যাচে লাল কার্ড দেখে বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ডের আর্জেন্টিনার প্রথম ম্যাচটি থেকে বাদ যেতে চলেছেন এল এম ১০৷ কিন্তু মেসির এহেন মন্তব্যের পর ফের তাঁর শাস্তি কিংবা নির্বাসন আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে৷

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment