এসি বন্ধ। যাত্রীর মৃত্যু দুরন্ত এক্সপ্রেসে৷

১২২৪৫ আপ হাওড়া – যশবন্তপুরম দুরন্ত এক্সপ্রেস-এ ঘটে অত্যন্ত দুঃখজনক এই ঘটনাটি৷ ট্রেনটি ছাড়ার পর থেকেই ট্রেনটির একটি কামরার এসি ঠিকঠাক কাজ করছিলনা বলে অভিযোগ করেন সেই কামরার যাত্রীরা।

 

একদিকে প্রচন্ড গরম, অপরদিকে ট্রেনের এসি কাজ না করায় হঠাৎই অসুস্থ বোধ করেন সেই কামরায় থাকা একজন যাত্রী। শেষে মৃত্যু হয় তার৷

Pubg Mobile Trigger

সূত্রের খবর, মৃতের সাগর বাঁশুরি। বছর ৩০ এর বর্ধমানের বাসিন্দা সাগর উনার দিদি এবং জামাইবাবুর সঙ্গে বেঙ্গালুরুতে যাচ্ছিলেন চিকিৎসার জন্য৷ কিন্তু এসি অকেজো হয়ে যাওয়ায় শারীরিক সমস্যার জেরে মৃত্যু হয় তাঁর৷ রেল সূত্রে জানানো হয়েছে যে, বিত্রাগুন্টা স্টেশনে নামানো হয়েছে তাঁর দেহ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ফের প্রশ্ন উঠছে রেলের পরিষেবা নিয়ে৷

RELATED Articles

Leave a Comment