ভারতী ঘোষের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ নির্বাচন কমিশনের।

ষষ্ঠ দফার ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর। বারবার শিরোনামে এসেছে কেশপুরের উত্তেজনা এবং বিজেপি প্রার্থী ভারতী ঘোষ৷ সকাল থেকে নানান বিতর্কে জড়িয়েছেন তিনি। এবারে তাঁর বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিল নির্বাচন কমিশন৷

 

আজ কেশপুরের ১৩৯ নং বুধে প্রথমে ভারতী ঘোষকে প্রবেশ করতে বাঁধা দেয় তৃণমূল কর্মীরা৷ এরপর কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় তিনি বুথের ভেতরে প্রবেশ করতে পারলেও বুথের ভিতর প্রবেশ করে ভারতী ঘোষকে দেখা যায় তাঁর মোবাইলে ভিডিওগ্রাফি করতে। আইনত যা অনৈতিক এবং দন্ডনীয় অপরাধ৷

এরপরই ভারতী ঘোষের বিরুদ্ধে অভিযোগ যায় নির্বাচন কমিশনের নিকট। এবং নির্বাচন কমিশন সূত্রে জেলাশাসককে বলা হয় ভারতী ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নিতে৷ সঙ্গে সরিয়ে দেওয়া হয় ১৩৮ নং বুথের প্রিসাইডিং অফিসারকেও৷

Pubg Mobile Trigger

এছাড়াও ভারতী ঘোষের ওপর আরও অভিযোগ আসে যে তিনি নির্বাচনের নিয়ম বিধি কোনো কিছু না মেনে বুথে নিরাপত্তা রক্ষীদের নিয়ে প্রবেশ করেন৷ এই ঘটনার রিপোর্টও তলব করে নির্বাচন কমিশন। শেষে নির্বাচন কমিশনের পক্ষ হতে ভারতী ঘোষের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়৷

RELATED Articles

Leave a Comment