আজ তৃণমূল – বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো কাঁচরাপাড়া। লোকসভা নির্বাচনের আগে থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে শুরু হয়েছে অশান্তি, উত্তেজনা। ফলাফলা ঘোষণার পরও সেই উত্তেজনা কমেনি। তাই রাজ্যের বিভিন্ন স্থান থেকে মিলছে নানান সংঘর্ষের খবর।
আজ কাঁচরাপাড়ায় তৃণমূলের এক নেত্রী আলো রানী সরকারের বাড়িতে ডাকা হয়েছিল তৃণমূলের দলীয় বৈঠক৷ সেই বৈঠকে যোগ দিতে সেখানে পৌঁছেছিলেন তৃণমূল নেতা-নেত্রীরা৷ যেমন জ্যোতিপ্রিয় মল্লিক সহ তাপস সহ৷ সভা করতে যাওয়ার সময় তাদের দেখেই তাদের কনভয়ের সামনে ওঠে ‘জয় শ্রী রাম’ ধ্বনি৷ তার সঙ্গে শুরু হয় বিক্ষোভও।





