আরও ৬ দফায় ১০ জন তৃণমূল বিধায়ক যোগ দিতে চলেছেন বিজেপিতে৷ বিস্ফোরক মুকুল৷

লোকসভা নির্বাচনের পূর্বেই ভাঙন শুরু হয়েছিল তৃণমূলে। নির্বাচনের পরও সেই ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই দু দফায় ৪ জন বিধায়ক এবং ৬০ জন তৃণমূলের কাউন্সিলর যোগ দিয়েছেন বিজেপিতে। এভাবেই আরও ছয় দফর যোগদান পর্ব বাকী বলে এবারে বিস্ফোরক দাবী করলেন মুকুল রায়৷

 

মুকুল রায়ের স্পষ্ট বক্তব্য যে, মাত্র দু দফাতেই কেঁপে উঠেছে তৃণমূল। এখনও আরও ছয় দফার যোগদান পর্ব বাকী৷ তিনি আরও জানিয়েছেন যে, বিজেপিতে যোগ দেওয়ার জন্য তৈরী রয়েছেন আরও ১০ জন বিধায়ক এবং আরও কাউন্সিলররা। তাঁরা শুধু অপেক্ষা করছেন সঠিক সময়ের।

প্রসঙ্গত, নির্বাচনের ফলাফল ঘোষণার পরই মুকুল রায় জানিয়েছিলেন যে, তৃণমূলেরই কিছু শীর্ষ নেতা সাহায্য করেছে তাকে। মুকুলের হয়ে দলে থেকে দল ভাঙানোর প্রধান কাজটি করেছে তারাই। মুকুল রায়ের আরও দাবী যে, বাকী ছয় দফায় যেভাবে তৃণমূল থেকে বিজেপিতে নেতা নেত্রীরা যোগ দিতে চলেছেন তাতে রাজ্যে অস্তিত্ব সংকট দেখা যেতে চলেছে তৃণমূলের৷

আরও অন্যান্য খবর