কালীঘাটে পুজো দিলেন অমিত শাহ, নিজে হাতে করলেন আরতি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার কলকাতা সফরে এসে কালীঘাট মন্দিরে পুজো দিলেন তিনি। এদিন শাহের সফরের জন্য দুপুরেও খোলা ছিল মন্দির। ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

কালীঘাটে পুজো দিলেন অমিত শাহ, নিজে হাতে করলেন আরতি

রবিবার দুপুরে শহিদ মিনারের সভা শেষে বিকেল ৩ টে১৫ নাগাদ তাঁর কনভয় আসে কালীঘাট মন্দিরে। গাড়ি থেকে হাত নাড়তে নাড়তে হাসি মুখে নামেন তিনি। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান মন্দিরের পূজারিরা। তাঁর হাতে তুলে দেওয়া হয় বিগ্রহের ছবি। এর পর গর্ভগৃহে ঢুকে দুধ দিয়ে স্নান করান চৌকাঠ। আরতি করে অঞ্জলি দেন, তারপরে তিনি দই, সন্দেশ দিয়ে পুজো দেন। পুজোর ডালায় ছিল দুটো মালা, দিল্লি থেকে নিয়ে আসা শাড়ি। মন্দিরের পুরোহিত অলোক ব্যানার্জি বলেন, উনি নিজের নামেই পুজো দিয়েছেন। এছাড়া দল ও দেশের নামেও আলাদা করে পুজো দিয়েছেন। তারপরে বেশ কিছু সময় প্রার্থনা করে তিনি বেরিয়ে আসেন। পুজো দেওয়ার পাশাপাশি আরতিও করেন তিনি।

এর আগেও কালীঘাট মন্দিরে পুজো দিয়েছেন তিনি। যে পুজারির মাধ্যমে তিনি পুজো দিয়েছিলেন, এবারও তার মাধ্যমেই পুজো দেন তিনি। অলোক ব্যানার্জির সাথে কুশল বিনিময় করেন তিনি। পুরহিত জানিয়েছেন, নিজের নামে ও দেশের নামে পুজো দিয়েছেন শাহ।

কালীঘাটে পুজো দিলেন অমিত শাহ, নিজে হাতে করলেন আরতি

এদিন কালীঘাটে শাহের সফরসঙ্গী ছিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও পশ্চিমবঙ্গে দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। সাকুল্যে মিনিট দশেক সেখানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে পশ্চিমবঙ্গ সফরে হিন্দু আবেগ জাগিয়ে তুলতে এদিন প্রথম থেকেই সতর্ক ছিলেন শাহ। এদিন মঞ্চে উঠেই শাহ বলেন, ‘মা কালীর এই মহান মাটিকে আমার প্রনাম।’ এর পর বাংলাদেশের একটি বিখ্যাত কালীবিগ্রহের ছবি অমিত শাহের হাতে তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর পর অমিত শাহের কালীঘাট সফরে স্পষ্ট, আসন্ন নির্বাচনে বিজেপির নজরে ঠিক কারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment