টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। জারি লাল এবং হলুদ সতর্কতা।

দক্ষিণে যেখানে বৃষ্টিপাতের ঘাটতি সেখানে টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরের জীবন যাত্র৷ গত দুদিন ধরে টানা বৃষ্টিতে রীতিমতো বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে উত্তরের কোচবিহার জেলায়৷ কোচবিহার জেলার বেশ কয়েকটি নদীতে জারি হয়েছে হলুদ সতর্কতা। গত দুদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পরেছে শহরের বিভিন্ন এলাকাও। আলিপুরদুয়ারের পরিস্থিতিও অনেকটা একই।

 

কোচবিহার জেলার অন্তর্গত তুফানগঞ্জ মহকুমার রায়ডাক নদীতে ইতিমধ্যেই জারি হয়েছে লাল সংকেত৷ মরা রায়ডাকে হঠাৎই জল ঢুকে পরায় জলমগ্ন হয়ে পরেছে সেই নদী লাগোয়া কিছু বাড়িও। কোচবিহার শহরের পাশেই থাকা তোর্ষা নদীর জলও বিপদসীমার ওপর দিয়ে বইছে। আপাতত তাতে হলুদ সতর্কতা জারি থাকলেও খুব শীঘ্রই তা লাল সতর্কতায় পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কোচবিহার জেলা বিপর্যয় মোকাবেলা দপ্তরের তরফে জানানো হয়েছে বিপর্যয়ের জন্য প্রস্তুত রয়েছেন তারা। কন্ট্রোল রুমের ব্যবস্থা করে ফেলা হয়েছে। সঙ্গে খাবার, বস্ত্র, স্পিড বোট প্রভৃতিও মজুত রাখা হয়েছে। এসেছে কইক রেসপন্স টিমও৷ লাগাতার নজর রাখা হচ্ছে পরিস্থিতির দিকে। দুদিন বৃষ্টির পর গতকাল বৃষ্টি কিছুটা কম হওয়ায় বিপর্যয় এড়ানো গিয়েছে বলে জানাচ্ছেন বিপর্যয় মোকাবেলা দফতরের আধিকারিকেরা।

RELATED Articles

Leave a Comment