সপ্তম দফার ভোটে যেখানে নানান স্থান থেকেই মিলছে বিজেপি – তৃণমূল সংঘর্ষের খবর। সেখানেই এবারে উঠে এলো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের তরফে।
অভিযোগ যে, কামারহাটির একটি বুথ সংলগ্ন তৃণমূলের ক্যাম্প অফিসে হঠাৎই হামলা চালায় সেই বুথের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ জিনিসপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মহিলাদেরও মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এরপর ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছালে, সেই পুলিশ বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তবে কেন এই কাজ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা করেছেন তা এখনও স্পষ্ট নয়।
আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি।
Email - [email protected]