উপনির্বাচনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ ভাটপাড়া। হামলা মদন মিত্রের গাড়িতে।

গতকাল ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল ভাটপাড়া। চলেছিল গুলি, বোমাবাজি।আজ সকাল সকাল ভাটপাড়র উপনির্বাচন কিছুটা শান্তিপূর্ণ ভাবে হলেও, বেলা গড়াতেই দেখা দেয় উত্তেজনা। ধীরে ধীরে পরিস্থিতি এতোটাই খারাপ হয়ে ওঠে যে তা রীতিমতো কেন্দ্রীয় বাহিনীরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সূত্রের খবর আজ কাঁকিনাড়া হাইস্কুলে মদন মিত্র পৌঁছানো মাত্রই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ শুরু হয় বচসা, বুথের ভিতর আক্রান্ত হন তৃণমূল প্রার্থী৷ এমতাবস্থায়, বেগতিক দেখে মদন মিত্র সেই বুথ থেকে বেড়িয়ে যেতেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ভাটপাড়া৷ শুরু হয় মুড়ি মুড়কির ন্যায় বোমাবাজি। হতে থাকে ইট বৃষ্টি। এইসময় মদন মিত্রের গাড়ি লক্ষ করেও বোমা ছোড়ার অভিযোগ আসে।

ঘটনা স্থলে র‍্যাফ এবং বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেন তারা। এবং বুথে থাকা ভোটারদেরও নিরাপত্তার জন্য ঘিরে নেন কেন্দ্রীয় বাহিনী। বোমাবাজির আতঙ্কে জনশূন্য হয়ে পরে ভাটপারা৷ তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে খবর। নানান দিকে গলিতে এখনও চলছে বোমাবাজি৷

RELATED Articles

Leave a Comment