কাটমানি নিয়ে এই সময় রাজ্য তোলপার। কাটমানি ফেরত দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই, সেই বিষয়টিকে হাতিয়ার করেছে বিজেপি। সঙ্গে বিভিন্ন জায়গার বাসীন্দারাও তাদের স্থানীয় তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করছে কাটমানি ফেরত পেতে। আজ এই নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তরের তুফানগঞ্জ এবং দক্ষিণের চুঁচুড়া। যাতে সেই উত্তেজনার মুখে না পরতে হয় তাই এবারে ঘাটালের তৃণমূল নেতারা দেওয়া শুরু করলেন তাদের নেওয়া কাটমানি।





