রাজ্যের চাকরির বাজার তেমন ভালো নয়। টেট নিয়ে ধর্নায় বসেও এখনও তেমন লাভ হয়নি উত্তীর্ণ পরীক্ষার্থীদের। এমতাবস্থায় রাজ্যের চাকরির অভাবের কথা উঠতেই এবারে চপ শিল্পের পর চুল কাটার ট্রেনিং নেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আজ মন্দিরতলার জনসভা থেকে উপার্জনের জন্য এই পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথানুযায়ী এই রাজ্যে কর্মসংস্থানের কোনো অভাব নেই। বিরোধীরা যে কথাই বলুক না কেনো, রাজ্যে নানান দিকেই রয়েছে কর্মসংস্থানের সুযোগ। তাই আজ তৃণমূল নেত্রী বলেন যে কোনো কাজই ছোটো নয়, প্রয়োজনে চুল কাটার কাজও করা যেতে পারে।
স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন বক্তব্যে বিস্মিত অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা৷ মুখ্যমন্ত্রী শুধু চুল কাটার ট্রেনিং নেওয়ার কথাই নয় আরও বলেছেন ধান কাটা শিখতে, গাড়ি চালানো শিখতে। তবে শেষে তিনি এও জানিয়েছেন যে রাজ্যের শাসক দলের তরফ হতে প্রতিষ্ঠা করা হয়েছে প্রায় ৩০০ আইটিআই এবং পলেটেকনিক কলেজ। এবং সেখানে পড়াশুনো করলে তাদের চারকরিও রাজ্য সরকার দেয় বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!