কৃতিত্ব আলেজান্দ্রোরই। জানালেন জাতীয় দলে সুযোগ পাওয়া জবি জাস্টিন।

অবশেষে ভারতীয় ফুটবল দলে ডাক পেলেন আলেজান্দ্রোর ছাত্র জবি জাস্টিন। জবি -কে নিয়ে যেখানে এটিকে এবং ইস্টবেঙ্গলের বিতর্ক অব্যাহত, সেখানেই এবারে ভারতের জাতীয় ফুটবল দলে সুনীল ছেত্রি-দের পাশাপাশি দেখা যাবে ইস্টবেঙ্গল ফুটবলার জবি জাস্টিনকে। ভারতীয় ফুটবল দলের নয়া কোচ ইগর স্টিমাক জবি জাস্টিনকে বেঁছে নিলেন আসন্ন কিংস্ কাপের জন্য৷ এই মাসের শেষেই দিল্লিতে শুরু হয়ে যাবে জবি, সুনীলদের কিংস্ কাপের প্রস্তুতি পর্ব।

গত মরশুমে ইস্টবেঙ্গল জার্সি গায়ে কলকাতা লিগে ব্যর্থ হয়েছিলেন এই জবি জাস্টিনই। তারপরই হঠাৎ আই লিগে এসে এক অভাবনীয় বদল দেখা যায় জবি জাস্টিনের খেলায়। কলকাতা লিগে যে জবি জাস্টিন সহজে প্রথম একাদশেই স্থান পেতেননা সেই জবি জাস্টিনই হয়ে ওঠেন আই লিগের সর্বোচ্চ ভারতীয় ফুটবলার হিসেবে গোলদাতা৷ অচিরেই হয়ে ওঠেন লাল হলুদ সমর্থকদের নয়নের মণি৷ আর এসবের পিছনে অবদান একজনেরই, লাল হলুদ হেড স্যার আলেজান্দ্রো।

গত মরশুমে লাল হলুদে কোচ হয়ে আসার পরই কলকাতা লিগের ব্যর্থ জবি জাস্টিনকে আজকের জাতীয় দলের জবি জাস্টিন করে তুলেছেন তিনি। সঙ্গে আলেজান্দ্রো বারবারই আশা করেছেন জবি জাস্টিনের জাতীয় দলে সুযোগ পাওয়ার ব্যাপারে। অবশেষে সেই আশা পূর্ণ হয়েছে স্যার আলেজান্দ্রোর। তাঁর ছাত্র জবি সুযোগ পেয়েছেন জাতীয় দলে। অবশ্য এই জবিকে আজকের জবি করে তোলার পেছনে যিনি মূল কারিগর সেই ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রোর অবদানের কথা আগেই জানিয়েছিলেন জবি জাস্টিন। জবি কৃতজ্ঞতা জানিয়ে বলেছিলেন যে, তিনি আজ যে সাফল্য অর্জন করেছেন তার মূলে রয়েছে স্বয়ং স্যার আলেজান্দ্রোর ট্রেনিং। তাই লাল হলুদ কোচের প্রতি চির কৃতজ্ঞ থাকবেন ভারতীয় জাতীয় দলের স্ট্রাইকার জবি জাস্টিন।

RELATED Articles

Leave a Comment