ফের ছাপ্পা ভোটের অভিযোগ মল্লিকপুরে।

কিছুক্ষণ আগেই দেখা গিয়েছিল তারকেশ্বরের নস্করপুরের ১১০ নং বুথে তৃণমূল ছাত্র পরিষদের নেতার ছাপ্পা ভোট। এরপর এবারে ফের ছাপ্পা ভোটের ঘটনা সম্মুখে এলো হুগলি থেকে।

 

সূত্রের খবর অত্যন্ত কৌশলে ছাপ্পা ভোট চলছিল হুগলির মল্লিকপুরের ২৩২ নং বুথে৷ বুথটিতে সকাল থেকেই ছড়িয়েছিল উত্তেজনা। যথারীতি বুথে বিজেপি এজেন্টকে প্রবেশ করতে দেননি তৃণমূল কর্মীরা৷ এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান লকেট চট্টোপাধ্যায়। সেখানেই তিনি গন্ধ পান ছাপ্পা ভোটের।

২৩২ নম্বর বুথে ঢুকে এক ভুয়ো ভোটারকে হাতেনাতে পাকরাও করেন লকেট চট্টোপাধ্যায়। শোনা যায় ভুয়ো ভোটার দিয়েই চলছিল সেই বুথে ছাপ্পা ভোট৷ এরপরই লকেট চট্টোপাধ্যায় জানান যে এই নিয়ে নির্বাচন কমিশনের নিকট অভিযোগ জানাবেন। সঙ্গে অভিযোগ জানাবেন ভোট কর্মীদের বিরুদ্ধেও। লকেট চট্টোপাধ্যায়ের প্রশ্ন কী করছিলেন ভোট কর্মীরা? এভাবে ভুয়ো ভোটাররা ছাপ্পা ভোট দিচ্ছেন অথচ নির্বিকার প্রিসাইডিং অফিসার৷ এরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী৷

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর