আমডাঙা-তে সিপিএম-তৃণমূল সংঘর্ষ। উপস্থিত সিপিএম প্রার্থী৷

আমডাঙা-এর বড়গাছি হাইস্কুলের বুথে ছড়িয়েছে উত্তেজনা৷ এবারে সংঘর্ষ সিপিএম এবং তৃণমূল কর্মীদের মাঝে৷ ঘটনাস্থলে উপস্থিত সিপিএম প্রার্থী। পরিস্থিতি দেখে রাজ্য পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পরলেন তিনি।

 

আমডাঙা-এর বড়গাছি হাইস্কুলের একটি বুথ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠে সিপিএম-এর পোলিং এজেন্টকে মেরে বুথ থেকে বাইরে বের করে দেওয়ার৷ ঘটনাস্থলে বচসা বাঁধে তৃণমূলের সঙ্গে সিপিএম কর্মীদের৷ এরপর সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছায় পুলিশ বাহিনী৷

কিন্তু তবুও সিপিএম পোলিং এজেন্টকে বুথে না ঢুকতে দেওয়ায় সেখানে উপস্থিত হন সিপিএম প্রার্থী। এসেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পরেন তিনি। অভিযোগ করেন যে পুলিশ কাজ করছে শাসক দলের হয়ে৷ এই ঘটনাকে কেন্দ্রে করে এখনও বেশ উত্তেজনা রয়েছে আমডাঙার এই বুথটিতে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর