আজ মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষার ৮৮ দিনের মাথাতে ফলপ্রকাশ। আজ সকাল ৯ টায় আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করলেন WBBSE এর চেয়ারম্যান।
প্রথম হয়েছেন সৌগত দাস। তার মোট প্রাপ্ত নম্বর ৬৯৪। তিনি পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের ছাত্র।
যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন কোচবিহারের ইলাদেবী গার্লস হাইস্কুলের দেবস্মিতা সাহা এবং আলিপুরদুয়ারের ফালকাটা গার্সল হাইস্কুলের শ্রেয়সী পাল। তাদের মোট প্রাপ্ত নম্বর ৬৯১।
যুগ্মভাবে তৃতীয় হয়েছেন রায়গঞ্জ গার্লস হাইস্কুল থেকে ক্যামেলিয়া রায় এবং নদিয়া শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুল থেকে প্রতীম মন্ডল। তাদের মোট প্রাপ্ত নম্বর ৬৮৯।
চতুর্থ হয়েছেন আলিপুরদুয়ারের বারবিশা হাইস্কুল থেকে অরিত্র সাহা। তার মোট প্রাপ্ত নম্বর ৬৮৭।
পঞ্চম হয়েছেন যুগ্মভাবে হুগলি কলেজিয়েট হাইস্কুলের সুকল্প দে এবং মুর্শিদাবাদের গান্ধীরাজা মনীন্দ্রচন্দ্র গার্লস হাইস্কুলের রোহানা সুলতানা। তাদের মোট প্রাপ্ত নম্বর ৬৮৬।





